ক্রিয়েটিভ ওয়েবক্যাম

সোর্স এজ বাজারে এনেছে ক্রিয়েটিভ ব্র্যান্ডের লাইভ ক্যাম ভিডিও আইএম আল্ট্রা। লাইভ সেন্ট্রাল প্রিমিয়াম ও অটো টিউনিং ফিচারসহ এই ওয়েবক্যামে রয়েছে ৩ মেগাপিক্সেল সেন্সর, এইচডি ভিডিও ও ৫ মেগাপিক্সেল ছবির সুবিধা। উন্নতমানের ভিডিও ও স্টিল ছবি তোলার পাশাপাশি এই ক্যামেরা দিয়ে অনলাইন চ্যাটিং, গেমিং, ভয়েজ অ্যান্ড ভিডিও ইফেক্ট ও নয়েজ ক্যান্সেলেশন সুবিধা পাওয়া যাবে। রয়েছে স্ন্যাপশট বাটন ও প্লাগ অ্যান্ড চ্যাট সুবিধা। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর মূল্য ১,৮০০ টাকা। ফোন :৯৫৫১৭১৫,০১৬৭১৩৩৩৭৭৭।