কম্পিউটার সোর্স ব্র্যান্ড শপে শুরু হলো ‘সামস্যাং উইক’
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ১৯:৫৫
আজ থেকে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সামস্যাং উইক’। সপ্তাহ জুড়ে চলা এই গ্রাহক সমাবেশে প্রদর্শিত হবে সামস্যাং ব্র্যান্ডের হালনাগাদ বিভিন্ন মডেলের আইটি পণ্য। ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত কম্পিউটার সোর্স আইটি ব্রান্ড শপে এই সামস্যাং সপ্তাহের আয়োজন করেছে কম্পিউটার সোর্স। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা উত্সবে স্যামসাং ব্রান্ডের ল্যাপটপ, প্রিন্টার ও মনিটরে টাচ অ্যান্ড ফিল অভিজ্ঞতা নেওয়ার পাশাপাশি রয়েছে দারুণ সব কম্পিউটার গেম খেলার সুবিধা।