‘সামস্যাং উইক’-এর যাত্রা শুরু
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ১৯:৩১
স্যামসাংয়ের প্রযুক্তি পণ্যের প্রদর্শনী নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘সামস্যাং উইক’। গতকাল বুধবার ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত কম্পিউটার সোর্স আইটি ব্র্যান্ড শপে এই স্যামসাং সপ্তাহের উদ্বোধন করেন সামস্যাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজর সিএস মুন ও কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সিএস মুন বলেন, ‘কম্পিউটার সোর্স ব্র্যান্ড শপটি শুধু প্রশস্তই নয়, এর অবস্থান ও পরিবেশ দর্শনার্থী ও ক্রেতাদের জন্য অনুকূল। আর সে কারণেই এখানে একসাথে সামস্যাং ব্র্যান্ডের ল্যাপটপ, প্রিন্টার ও মনিটর দেখতে পারবেন। কেনার আগেই যাচাই করে নেওয়া যাবে প্রয়োজনীয় পণ্যটি।’ ‘সামস্যাং উইক’-এর এই আয়োজন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা আগামী ১০ জুন পর্যন্ত চলবে। উত্সবে স্যামসাং ব্রান্ডের ল্যাপটপ, প্রিন্টার ও মনিটর ‘টাচ অ্যান্ড ফিল’ অভিজ্ঞতা নেওয়ার পাশাপাশি প্রতিদিনি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত কম্পিউটার সোর্স আইটি ব্র্যান্ড শপ থেকে যেকোনো পণ্য কিনলেই রয়েছে নিশ্চিত উপহার।