নতুন পণ্য

এলজি এলইডি মনিটর

গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এলজি ব্র্যান্ডের ১৯ইএন৩৩এস মডেলের এলইডি মনিটর। ১৮.৫” এলইডি প্যানেলের মনিটরটি ইপিইএটি গোল্ড সার্টিফায়েড। পরিবেশবান্ধব মনিটরটির রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল, ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও ৫,০০০,০০০:১, রেসপন্স টাইম ৩.৫ মিলি সেকেন্ড, ডিসপ্লে কালার ১৬.৭ মিলিয়ন, ভিউয়িং অ্যাঙ্গেল ৯০ ডিগ্রি/৬৫ ডিগ্রি, ডি-সাব ইনপুট কানেক্টর প্রভৃতি। মূল্য ৭,৭০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯২২, ৯১৮৩২৯১।