কারিগরী শিক্ষায় এনআইইটি
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ১৮:১৬
‘কারিগরী শিক্ষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে সরকারও নানাভাবেই শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছেন। বাংলাদেশ সরকারের কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ক্রিয়েটিভ বিষয়ে যে সকল কোর্স পরিচালনা করছে তার প্রতিটিতে রয়েছে চাকরির জন্য ব্যাপক সম্ভাবনা। আর কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে সরকারি পলিটেকনিকের পাশাপাশি বেসরকারি পলিটেকনিক্যালগুলোও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি)। রাজধানীর ঢাকার কাওরান বাজার ও মহাখালীসহ নারায়ণগঞ্জে রয়েছে এই প্রতিষ্ঠানটির একাধিক পলিটেকনিক ক্যাম্পাস। অত্যন্ত আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসসমৃদ্ধ প্রতিটি ক্যাম্পাস। এনআইইটিতে ৪ বছর মেয়াদি ৮ সেমিস্টারে যেসব কোর্স পরিচালনা হয়, তা হলো—ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং টেকনোলোজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, গ্লাস টেকনোলজি, সার্ভেয়িং, সিরামিকস টেকনোলজি, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং। এ বিষয়গুলো সম্পর্কে জানতে যোগাযোগ করা যেতে পারে এই ঠিকানায় : ২৯/১, কারওয়ান বাজার, ঢাকা। ফোন : ০১৯৭১০০৯৯৯৯, ০১৯৭১৩৩৯৯৯৯। এনআইইটির বিশেষ কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যা এর শিক্ষার্থীদের ভালো লেখাপড়ার নিশ্চয়তা দেয়। এখানে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা ক্লাস পরিচালিত হয়। শিক্ষার্থীদের যেন প্রাইভেট পড়তে না হয় সে লক্ষ্যে ক্লাসেই তাদের পরিচর্যা করা হয়। এ ছাড়াও এখানে রয়েছে সুসজ্জিত বিষয়ভিত্তিক ল্যাব, নিয়মিত ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, সমৃদ্ধ লাইব্রেরি, ওয়াইফাই ক্যাম্পাস, জব প্লেসমেন্ট সেল। রয়েছে হোস্টেল সুবিধাও। ভর্তিকৃত ছাত্রছাত্রী এখানে বিনামূল্যে বই পেয়ে থাকে। এ ছাড়াও স্কলারশিপসহ স্বল্প খরচে এনআইইটির নিজস্ব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগও রয়েছে।