দেশেই গার্মেন্টস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ১৮:২০
গার্মেন্টস খাত থেকেই দেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এ খাতের সম্ভাবনাও বিপুল। এই সম্ভাবনাকে বাস্তবরূপ দিতে উদ্যোক্তাদের পাশাপাশি প্রয়োজন দক্ষ জনশক্তি। গার্মেন্টস শিল্পে কাজ করতে আগ্রহী তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কাজ করে চলেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিজিএমআই)। বাংলাদেশ গার্মেন্টস সেক্টর থেকে প্রতি বছর হাজার হাজার বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে। আর এমনই একটি সেক্টরে সফলভাবে ক্যারিয়ার গড়ে তুলতে তরুণদের সহায়ক হিসেবে করে যাচ্ছে বিজিএমআই। অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল পেটার্ন মেকিং, ওয়ার্ক স্টাডি , সোস্যাল কমপ্লায়েন্সসহ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সগুলোর উপর ১ বছর মেয়াদি প্রশিক্ষণ প্রদান করছে প্রতিষ্ঠানটি। এখানে ৬ মাসের কোর্স সম্পন্ন করতে ১২৫০০ ও এক বছরের কোর্স সম্পন্ন করতে ৫০ হাজার টাকা খরচ হবে। পোশাক তৈরির ক্ষেত্রে তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ের রঙ, ছাপা ও ধৌতকরণ, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী রুচিসম্মত পোশাক তৈরি, বায়ার ডিলিংস, কস্টিং কনজামশন ইত্যাদি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের এমনভাবে গড়ে তোলা হয় যেন বাস্তব ক্ষেত্রে তাদের জড়তা কাটিয়ে জব মার্কেট উপযোগী হয়ে ওঠে। বিজিএমআই প্রফেশনাল কোর্সের মাধ্যমে শুধু গার্মেন্টস বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। যেমন ফ্যাশন ডিজাইনে ইন্ট্রোডাকশনে টু ফ্যাশন, অ্যালিমেন্টস অব ডিজাইন, টেক্সাইল, বডিস অ্যান্ড ভেরিয়েশন্স, প্রোডাক্ট অ্যান্ড আরএমজি ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন টার্মিনলজি, টেক্সাইল টার্মিনলজি, কোয়ালিটি ম্যানেজমেন্ট, সিস্টেম প্রভৃতি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। বিষয়গুলো সম্পর্কে জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :বিজিএমআই, বাড়ি-০৪, রোড-১২, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন :০১৯১১৫৬২৬৭৭, ৮৯২১২৯৫। যারা এসব বিষয়ে পড়াশোনা শেষ করেছে এবং রয়েছে জব এক্সপেরিয়েন্স তাদের দিয়েই শিক্ষা দেওয়া হয়। এসব বিষয়ে প্রশিক্ষণের পর গার্মেন্টস সেক্টরে, বুটিক হাউসগুলোতে চাকরিসহ বিজনেসও করা যেতে পারে। প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিজিএমআই-এর সিইও মো. মোনায়েম ভূঁইয়া বলেন, ‘পোশাক শিল্প আমাদের দেশের একটি সম্ভাবনাময় শিল্প। এখানে সবসময় দক্ষ লোকবলের প্রয়োজন হয় তাই এর চাহিদা কখনও শেষ হবে না।’ তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে আরও জানান, বিজিএমআইকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান যেন শিক্ষার্থীরা এই বিষয়গুলো পড়তে আরও উত্সাহ পায় এবং গার্মেন্টস সেক্টরকে আরও সমৃদ্ধ করে। ফ্যাশন ডিজাইনিং ও কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিতে হলে যেকোনো বিষয়ে এইচএসসি বা সমমান ও মার্চেন্ডাইজিং এবং এইচআর কোর্সে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।