২০১৪ সালের এসএসসি পরীক্ষা বাংলা দ্বিতীয়পত্র
আতাউর রহমান সায়েম সাবেক সিনিয়র শিক্ষক সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২০:০৭
গতকালের পর
৩৩। কোন ঘটনা বা বিষয় সম্পর্কে তথ্য, উপাত্ত সিদ্ধান্ত ফলাফল বিবরণী ইত্যাদি অনুসন্ধানের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে ফলাফল বিবরণী পেশ করা হয়, তাকে কি বলে?
ক. স্মারকলিপি খ. সংবাদ
গ. প্রতিবেদন ঘ. দলিল
৩৪। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন যতি চিহ্নের ব্যবহার হয়?
ক. ইলেক চিহ্ন খ. ড্যাস চিহ্ন
গ. কোলন চিহ্ন ঘ. হাইফেন চিহ্ন
৩৫। পত্রের কোন অংশকে শিরোনাম বলা হয়?
ক. প্রাপককে সম্বোধন
খ. প্রাপকের প্রতি কুশল জিজ্ঞাসা
গ. চিঠিতে বিষয়ের ইঙ্গিত
ঘ. প্রাপকের ঠিকানা
৩৬। মা বললেন, “রোদে ঘোরাফেরা করো না”-কোন্ অর্থে অনুজ্ঞা?
ক. উপদেশ অর্থে খ. আদেশ অর্থে
গ. অনুরোধ অর্থে ঘ. নিষেধ অর্থে
৩৭। উক্ত এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. বপ্+ক্ত খ. বচ্+ক্ত গ. উচ্+ক্ত ঘ. উপ্+ক্ত
৩৮। ‘কপটচারী’-শব্দটির অর্থে বাগধারা-
ক. ক্ষণস্থায়ী বস্তু খ. ভিজে বিড়াল
গ. ফপর দালালি ঘ. হাড় হাভাতে
৩৯। ‘দুর্লভ বস্তু’- কোন অর্থে বাগধারা?
ক. আকাশ কুসুম খ. অমাবশ্যার চাঁদ
গ. একাদশে বৃহস্পতি ঘ. অরণ্যে রোদন
৪০। ‘বিশ্ব বিখ্যাত’ সমস্ত পদটি কোন সমাস নির্দেশ করে?
ক. মধ্যপদলোপী বহুব্রীহি খ. সপ্তমী তত্পুরুষ
গ. চতুর্থী তত্পুরুষ ঘ. উপমান কর্মধারয়
৪১। আতিশয্যে গোপন উদ্দেশ্য অর্জনের প্রয়াস-কোন প্রবাদের সাহায্যে বোঝানো হয়েছে?
ক. অতি ভক্তি চোরের লক্ষণ
খ. অতি চালাকের গলায় দড়ি
গ. অতি দর্পে হত লঙ্কা
ঘ. অতি লোভে তাঁতি নষ্ট
৪২। “সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়”-সূর্যোদয়ে পদটির কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে সপ্তমী খ. ভাবাধিকরণে সপ্তমী
গ. কর্মে দ্বিতীয়া ঘ. অধিকরণে পঞ্চমী
৪৩।“কোথায় থাকা হয়?”-এ কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্তৃবাচ্যের খ. কর্মবাচ্যের
গ. ভাববাচ্যের ঘ. কর্মকর্তৃবাচ্যের
৪৪। ‘হাত’ গুটিয়ে বসে আছ কেন?-বাক্যে ‘হাত’ শব্দটিকে কি অর্থে ব্যবহূত হয়েছে?
ক. দক্ষতা খ. আয়ত্তে আনা
গ. হস্তচ্যুত হওয়া ঘ. কার্যে বিরতি
৪৫। বাক্যস্থিত ব্যক্তি বা বস্তুবাচক কর্মপদ থাকলে ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে?
ক. মুখ্য কর্ম খ. গৌণ কর্ম
গ. সমধাতুজ কর্ম ঘ. ধাতুর্থক কর্ম
৪৬। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?
ক. ‘য়’ বা তে খ. ঐ বা এতে
গ. র বা এর ঘ. থেকে বা চেয়ে
৪৭। কোনগুলো কৃত্প্রত্যয় সাধিত শব্দ?
ক. বেলী, পাখী খ. গায়ক, কর্তব্য
গ. চাউল, সন্দেশ ঘ. মেঘলা, বেগুনী
৪৮। চলিত রীতির উদাহরণ কোনটি?
ক. বন্য খ. শুকনো
গ. তুলা ঘ. শুষ্ক
৪৯। বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
ক. চারটি খ. পাঁচটি
গ. ছয়টি ঘ. সাতটি
৫০। বিশেষ নিয়মে বহুবচন সাধিত হয়েছে কোনটিতে?
ক. রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না
খ. লাল লাল ফুল
গ. বড় বড় মাঠ
ঘ. অজস্র লোক
উত্তর: ৩৩. গ ৩৪. ঘ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. খ ৩৮. খ ৩৯. খ ৪০. খ ৪১. ঘ ৪২. খ ৪৩. গ ৪৪. ঘ ৪৫. খ ৪৬. গ ৪৭. খ ৪৮. খ ৪৯. খ ৫০. ক