এইচএসসি পরীক্ষার ব্যবসায় নীতি ও প্রয়োগ
মো: কবির হোসেন (সুজন), প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২০:০৮
গতকালের পর
প্রিয় শির্ক্ষাথীবৃন্দ ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের দ্বিতীয়পত্রে ব্যাংকিং অংশে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক অধ্যায় পাঠদান শেষে তোমাদের সুবিধার্থে কতিপয় জ্ঞানমূলক প্রশ্ন বের করা হল। নিম্নোক্ত জ্ঞানমূলক প্রশ্নসমূহ তোমাদের জন্য উপস্থাপন করা হল । পরবর্তীতে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে আমরা উদ্দীপক তৈরী করার চেষ্টা করব বলে আশা রাখি।
১৭. কাকে ধার করা অর্থের ধারক বলা হয় ?
উত্তর: ব্যাংকে ধার করা অর্থের ধারক বলা হয়।
১৮.তারল্য কী ?
উত্তর: তারল্য হলো কোন সম্পত্তি কম ক্ষতিতে দ্রুত নগদ অর্থে রুপান্তর যোগ্যতা।
১৯. তারল্য নীতি কী ?
উত্তর: যে নীতির আওতায় ব্যাংকসমূহ নিজের কাছে নগদ অর্থ এবং তরল সম্পদ সংরক্ষণ করে অবশিষ্ট অংশ ঋণ দেয় ও বিনিয়োগ করে তাকেই তারল্য নীতি বলা হয়।
২০. তারল্য নীতির আওতায় কত ভাগ তরল সম্পদ সংরক্ষণ করতে হয় ?
উত্তর: তারল্য নীতির আওতায় ১৯ ভাগ তরল সম্পদ সংরক্ষণ করতে হয়।
২১. যে ব্যাংকের মালিক সরকার তাকে কোন ব্যাংক বলে ?
উত্তর: যে ব্যাংকের মালিক সরকার তাকে সরকারী ব্যাংক বলে।
২২. স্বায়ত্তশাষিত ব্যাংক কী ?
উত্তর: যে ব্যাংক সরকারের বিষেশ আইন বলে এবং সংবিধানের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত,পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে স্বায়ত্তশাষিত ব্যাংক বলে।
২৩. বিশেষায়িত ব্যাংক কী ?
উত্তর: যে ব্যাংক গ্রাহকদের প্রয়োজন এবং অর্থনীতির বিশেষ কোন দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বিশেষায়িত ব্যাংক বলে।
২৪.কৃষি ব্যাংক কী ?
উত্তর: দেশের কৃষি খাতে উন্নয়নের লক্ষ্যে কৃষকদের অর্থসংস্থানের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে কৃষি ব্যাংক বলে।
২৫. শিল্প ব্যাংক কী ?
উত্তর: দেশের শিল্প খাতের উন্নয়নের লক্ষ্যে শিল্প উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদী ক্ষেত্রমতে স্বল্পমেয়াদী ঋণদানের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাকে শিল্প ব্যাংক বলে।
২৬. মিশ্র ব্যাংক কী ?
উত্তর: যে ব্যাংকিং ব্যবস্থা একই সাথে আমানত গ্রহণ এবং দীর্ঘমেয়াদী ঋণ মঞ্জুর সহ বিভিন্ন লাভ জনক খাতে অর্থ বিনিয়োগ করে তাকে মিশ্র ব্যাংক বলে।
২৭. সমবায় ব্যাংক কী ?
উত্তর: সমবায় সদস্যেদের অর্থনৈতিক কল্যানের জন্য সমবায় আইনের আওতায় যে ব্যাংক গঠিত হয় তাকে সমবায় ব্যাংক বলে।
২৮. ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক কী ?
উত্তর: যে বিশেষায়িত ব্যাংক দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পে আর্থিক সাহায্য ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য গঠিত ও পরিচালিত হয় তাকে ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক বলে।
২৯. পাইকার ব্যাংক কী ?
উত্তর: বহু জাতীক কোম্পানির বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান সমূহকে অত্যন্ত ব্যয়সাধ্য ও উচ্চ প্রযুক্তির ব্যাংকিং সেবা প্রদানের জন্য যে ব্যাংক কাজ করে তাকে পাইকার ব্যাংক বলে।
৩০. একক ব্যাংক কী ?
উত্তর: কোন বিশেষ ক্ষুদ্র এলাকার জনগোষ্ঠীকে ব্যাংকিং সহযোগিতা প্রদানের জন্য একটি মাত্র কেন্দ্রীয় অফিসের মাধ্যমে যে ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংক বলে।
৩১. এডিবি কোন ধরনের ব্যাংক ?
উত্তর: এডিবি একটি আঞ্চলিক ব্যাংক।
৩২. আনসার ভিডিপি কোন ধরনের ব্যাংক ?
উত্তর: আনসার ভিডিপি একটি গোষ্ঠী উন্নয়ন ব্যাংক।
৩৩. কোনটি আন্তর্জাতিক ব্যাংক ?
উত্তর: বিশ্ব ব্যাংক একটি আন্তর্জাতিক ব্যাংক।
৩৪.কোন ব্যাংকের পরিচালনা কেন্দ্রীভূত ?
উত্তর: একক ব্যাংকের পরিচালনা কেন্দ্রীভূত ।
৩৫. শাখা ব্যাংক কী ?
উত্তর: একটি কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণে দেশের অভ্যন্তরে এবং বিদেশে একই নামে অনেক গুলো শাখা খুলে যে ব্যাংক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে তাকে শাখা ব্যাংক বলে।
৩৬. কোন ব্যাংকিং পদ্ধতিকে ব্রিটিশ ব্যাংকিং পদ্ধতি বলা হয় ?
উত্তর:শাখা ব্যাংকিং পদ্ধতিকে ব্রিটিশ ব্যাংকিং পদ্ধতি বলা হয়।
৩৭. বৃহদায়তন ব্যাংকিং ব্যবস্থার সুবিধা দিয়েছে কোন ব্যাংক ?
উত্তর: বৃহদায়তন ব্যাংকিং ব্যবস্থার সুবিধা দিয়েছে শাখা ব্যাংক।
৩৮. কোন দেশে একক ব্যাংকের উত্পত্তি ?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে একক ব্যাংকের উত্পত্তি।
৩৯. মার্কিন যুক্তরাজ্যে কোন ব্যাংকের উত্পত্তি ?
উত্তর: মার্কিন যুক্তরাজ্যে শাখা ব্যাংকের উত্পত্তি।
৪০. গ্রুপ ব্যাংক কী ?
উত্তর: যে ব্যাংকিং পদ্ধতিতে একটি শক্তিশালী ব্যাংক বা হোল্ডিং ব্যাংক নিজ দায়িত্বে ছোট ছোট একাধিক সাবসিডিয়ারি ব্যাংক গড়ে তোলে বা ছোট ছোট ব্যাংকের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সন্মিলিতভাবে সমন্বিত ব্যাংক ব্যবস্থা প্রতিষ্ঠা করে তাকে গ্রুপ ব্যাংক বলা হয়।
অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ জিজ্ঞাসা ও মতামত জানাতে
ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল anushilon.ittefaq10@gmail.com