ওকি মনোক্রম লেজার প্রিন্টার

সেফ আইটি সার্ভিসেস বাজারে এনেছে জাপানের ওকি ব্র্যান্ডের বি৪০১ডি মডেলের বিল্ট-ইন ডুপ্লেক্স সুবিধার নতুন মনোক্রম লেজার প্রিন্টার। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ২৯ পিপিএম প্রিন্টের গতি, ২৪০০ বাই ৬০০ ডিপিআই রেজ্যুলেশন, ৬৪ এমবি মেমোরি, ২৫০ পৃষ্ঠা পেপার ইনপুট ট্রে, মাসিক ডিউটি সাইকেল ৩০ হাজার পৃষ্ঠা, ইউএসবি ও প্যারালাল ইন্টারফেস, এনার্জি সেভিং ফিচার প্রভৃতি। রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। মূল্য ৮,৫০০ টাকা। ফোন :০১৮১৭১৪৯৩০৫।