আসুস আল্ট্রা-স্লিম নোটবুক

গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের এক্স২০১ই মডেলের নতুন নোটবুক। ১.৩ কেজি ওজনের আল্ট্রা-স্লিম এই নোটবুক লাল, নীল এবং সাদা রঙে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ১.৫ গিগাহার্জ ইন্টেল পেন্টিয়াম ডুয়াল কোর প্রসেসর, ৪ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ইন্টেল এইচডি গ্রাফিক্স, ১১.৬” ডিসপ্লে, ল্যান, ওয়াই-ফাই, ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট প্রভৃতি। বিশেষ ফিচার হিসেবে রয়েছে আসুস সনিক মাস্টার অডিও প্রযুক্তি। মূল্য ৩১,০০০ টাকা। ফোন :০১৯১৫৪৭৬৩৫৫, ৯১৮৩২৯১।