ভালুকায় অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিপাতের সূত্রপাত হয়ে মঙ্গলবার ভালুকা পৌর সদরের পাঁচ রাস্তা মোড় এলাকায় এম.এ হামিদ ক্বারী মার্কেটের ৫টি দোকানের মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। ওই মার্কেটের লাল মিয়ার টুপির দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিপাতের সূত্রপাত হয়ে জাফর মিয়ার ডেকোরেশনের দোকান, আজিম উদ্দিনের মাইক সার্ভিস, সুধাংশু ও মান্নান মিয়ার চায়ের দোকান পুড়ে ভস্মীভূত হয়। এতে ৫টি দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়।