ইসলামপুরে মা সমাবেশ

রবিবার সকালে জনতা মাঠে সামাজিক উদ্বুদ্ধকরণ সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক দেলোয়ার হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি। মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মাহবুবুর রহমান বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার এম. খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আ. বারী মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন আকন্দ, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক জিয়া, ইসলামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।