দিনাজপুরে জিপিএ-৫ পেলো আরো ৩২ জন

দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০১৩ সালের এসএসসি পরীক্ষার পুন. নিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ফলাফলে ৬১ পরীক্ষার্থীর আবেদনের ভিত্তিতে জিপিএ পরিবর্তন হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ তথ্য জানান। পুন. নিরীক্ষার ফলাফলে ২১জন অকৃতকার্য পরীক্ষার্থী কৃতকার্য হয়। এছাড়াও ৪০জন পরীক্ষার্থীর জিপিএ পরিবর্তিত হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২জন। প্রাপ্ত ফলাফলে অকৃতকার্য হওয়া ৩জনের ফলাফল পরিবর্তিত হয়ে তাদেরকে জিপিএ-৫ প্রদান করা হয়েছে। এছাড়াও অকৃতকার্য হওয়া ৪জনকে ‘বি’ গ্রেড, ৩ জনকে ‘সি’ গ্রেড, ৬ জনকে ‘ডি’ গ্রেড, ৩জনকে ’এ’ মাইনাস গ্রেড ও ২জনকে ‘এ’ গ্রেড প্রদান করা হয়েছে। ফলাফলে বিভিন্ন গ্রেড থেকে ‘এ’ গ্রেড পেয়েছে ৮জন, ‘এ মাইনাস’ পেয়েছে ৬ জন, ‘বি’ পেয়েছে ৬জন, ‘সি’ পেয়েছে ৩ জন, ‘ডি’ পেয়েছে ৬জন।