হাতিয়া কলেজে অনার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় গত রবিবার সকাল ১১টায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজে অনার্স কোর্স চালুর দাবিতে বিভিন্ন কলেজ ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের হাজার হাজার জনগণ একত্রিত হয়ে সম্মলিতভাবে হাতিয়া শিক্ষা উন্নয়ন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানব বন্ধন কর্মসূচি পালন করেন। পরে শিক্ষক, অভিবাবক, ব্যবসায়ী ও শিক্ষা উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনার্স কোর্স চালুসহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের দাবি তুলে স্বারকলিপি প্রদান করেন। উক্ত মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল খায়ের রাতুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খানম, মোঃ কামাল উদ্দিন চেয়াম্যান, হাতিয়া শহর বণিক কল্যাণ সমিতির সভাপতি আবদুল্ল্যাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ আশিক ইকবাল, হাতিয়া শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক আনম হাসান, হাতিয়া উপজেলা যুবলীগের আহবায়ক ও শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি শাহ আজিজুর রহমান মিরাজ প্রমুখ। উক্ত মানব বন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা যুবলীগ আহবায়ক ও শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ শাহ আজিজুর রহমান মিরাজ প্রমুখ।