টেকফটো
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২২:০২
গত ৪ থেকে ৮ জুন তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত হয়ে গেল এশিয়া অঞ্চলের অন্যতম বৃহত্ প্রযুক্তি পণ্যের প্রদর্শনী কম্পিউটেক্স ২০১৩। এই আসরে প্রদর্শিত কিছু পণ্য আর কম্পিউটেক্সের কিছু ঘটনার ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো
---
মজিলা ফাউন্ডেশন তাদের ফায়ারফক্স ওএস-এর জন্য ফোন ও ট্যাব তৈরির কাজ শুরু করে দিয়েছে। তাদের জন্য ডিভইস তৈরি করবে ফক্সকন। কম্পিউটেক্সে এসে সেই নতুন ডিভাইসের ঘোষণাই দিলেন উভয় প্রতিষ্ঠানের শীর্ষ দুই কর্তকর্তা।
---
‘শিল্ড’ নামের গেম কনসোল নিয়ে হাজির হওয়ার ঘোষণা আগেই দিয়েছে এনভিডিয়া। কম্পিউটেক্সেও হাজির ছিল শিল্ড। ছবিতে এনভিডিয়ার একজন মডেলের হাতে দেখা যাচ্ছে নতুন এই গেম কনসোলটি।
---
সনোস্টার এই প্রদর্শনীতে নিয়ে এসেছে স্মার্ট ঘড়ি। ই-ইংক ডিসপ্লে’র এই ঘড়ি ব্লুটুথের মাধ্যমে যুক্ত হতে পারে অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে। এই ঘড়িটিই একটি মডেলের হাতে দেখা যাচ্ছে পাশের এই ছবিটিতে।
কম্পিউটেক্সে বেশ কয়েকটি নতুন পণ্য নিয়ে হাজির হয়েছে নিউরোস্কাই। চিন্তা দ্বারা নিয়ন্ত্রিত কয়েকটি পণ্য তারা প্রদর্শন করেছে এই আসরে। পাশের ছবিতে তাদের পণ্য নিকোমিমি পরিধান করে ঘুরে বেড়াচ্ছেন একজন মডেল।
---
সম্প্রতি ইকনোমিক ডেভেলপমেন্ট এবং গ্লোবাল এডুকেশনের যৌথ আয়োজনে নারীদের জন্য এক আউটসোর্সিং প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশ্ব ব্যাংক, জেট্রো, জাইকা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ, ডাচ বাংলা ব্যাংক, বিজনেস অটোমেশন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইডিইজি’র প্রতিষ্ঠাতা তমোমি তানাকা বাংলাদেশি প্রতিষ্ঠান সিনট্যাক্স সলিউশন এবং ই-এডুকেশন (ব্যাকবন ফাউন্ডেশন)-এর সাথে যৌথভাবে জড়িত এবং তারা আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা তৈরির মাধ্যমে বাংলাদেশে নারী কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। বর্তমানে আমেরিকার অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির তিনজন শিক্ষানবিশ ঢাকায় স্কুল প্রতিষ্ঠা করে কমিউনিকেটিভ ইংলিশের পাশাপাশি অফিস দক্ষতার উপর পাঠদান করছেন।