‘স্যামসাং উইক’-এর সময় বাড়লো

দর্শনার্থীদের আগ্রহে আরও ছয় দিন সময় বাড়লো ‘সামস্যাং উইক’-এর। দেশের প্রথম ও সবচেয়ে বড় আইটি ব্র্যান্ড শপ কম্পিউটার সোর্স আইটি ব্র্যান্ড শপে চলমান এই উত্সব চলবে আগামী ১৭ জুন সোমবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্সব চলাকালে স্যামসাং ব্রান্ডের ল্যাপটপ, প্রিন্টার ও মনিটর ‘টাচ অ্যান্ড ফিল’ অভিজ্ঞতা নেওয়ার পাশাপাশি আগের মতোই বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত হ্যাপি আওয়ার সুবিধা অব্যাহত থাকছে। পছন্দের ডিভাইসটি সহজেই কেনার জন্য রয়েছে সুদমুক্ত কিস্তি সুবিধা। ট্যাবলেট পিসি সুবিধার সামস্যাং অ্যাটিভ ল্যাপটপ ছাড়াও এখানে প্রদর্শিত হচ্ছে সবচেয়ে ছোট আকারের স্যামসাং লেজার প্রিন্টার। স্মার্টফোন, কিংবা ট্যাবলেটসহ সবধরনের পিসি থেকে তাত্ক্ষণিক ছাপা সুবিধা রয়েছে তারহীন প্রযুক্তির স্যামসাং এমএল৬৫ ডব্লিউ মডেলের প্রিন্টারটিতে। এ ছাড়াও প্রদর্শিত হচ্ছে এইচডিএমআই পোর্ট সুবিধা সহ ফুল এইচডি ২৩ ইঞ্চি প্রশস্ত পর্দার প্রিন্টার।