আইটি কর্মী নিতে সিলিকন ভ্যালির জোর তদবির
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ১৯:৩৪
ফলো
আপ
দক্ষ প্রযুক্তি কর্মীদের জন্য আরও ভিসা নিরাপদ করার উদ্দেশ্যে সিলিকন ভ্যালির সব বড় আইটি কোম্পানিগুলো জোর তদবির চালাচ্ছে মার্কিন অভিবাসন বিলের জন্য। গত বুধবার এই বিষয়ে অ্যাডোবি, ব্রডকম, ইন্টেল এবং মটোরোলা সল্যুশনসহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা কংগ্রেস কমিটি ও সিনিয়র সরকারি নীতি নির্ধারকদের সাথে বৈঠকে বসেন। বৈঠকে ডেমোক্রেটিক এবং রিপাব্লিক্যান সিনেটররা উপস্থিত ছিলেন। নতুন এই রিফর্ম বিল অনুযায়ী সুদক্ষ কর্মীদের প্রতি বছর ১ লক্ষ ৮০ জনের উপরে এই এইচওয়ান পাবে। টেকনোলজি ইন্ডাস্ট্রিগুলো এই ভিসাকে আখ্যায়িত করছেন সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও অংক (এসটিইএম) নামে। কিছু কোম্পানি বলেছে, শুধু বিল পাশ করলেই হবে না, এই তথ্য প্রযুক্তি কর্মীদের ভিসাও দ্রুত ব্যবস্থা করতে হবে। এদিকে, বিদেশী অবৈধ অধিবাসীদের একটি বিলও এরইমধ্যে আনা হবে। যাতে প্রায় ১১ মিলিয়ন অবৈধ অধিবাসীরা আমেরিকার নাগরিকত্ব পাবে। একই সাথে মার্কিন-ম্যাক্সিকো বর্ডারের নিরাপত্তা আরও জোরদার করা হবে। সিলিকন ভ্যালির মাইক্রোসফট ও টেক্সাস ইনস্ট্রুমেন্ট সহ কিছু টেকনোলজি প্রতিষ্ঠান এই বিলের বিপক্ষে প্রথমে অবস্থান নিলেও এখন দক্ষ কর্মীর অভাবে তারা এই বিলের জন্য দোর তদবির চালিয়ে যাচ্ছে। সিনেটে বিলটি পাশ হওয়ার জন্য কমপক্ষে ৬০ ভোট প্রয়োজন।