ইটিএল ও ডিআইইউ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রকাশ : ১৩ জুন ২০১৩, ১৯:৩৮
বাংলাদেশে এসার পণ্যের পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস্ সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি ডিআইইউ-এর সাথে বিশেষ এক চুক্তিতে আবদ্ধ হয়েছে। যার মাধ্যমে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক্সিকিউটিভ টেকনোলজিস সাশ্রয়ি মূল্যে প্রযুক্তি পণ্য সরবরাহ করবে। শিক্ষার মান উন্নয়ন ও প্রযুক্তি নির্ভরতার লক্ষ্যে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিনামূল্যে এসার ব্যান্ডের ল্যাপটপ ব্যবহারের সুযোগ পাবে। সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এক্সিকিউটিভ মেশিনস্-এর ডেপুটি জেনারেল ম্যানেজার দেওয়ান মোহাম্মদ সাজিদ আফজাল এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি ডিআইইউ-এর চেয়ারম্যান ড. এস কাদির পাটওয়ারী চুক্তি স্বাক্ষর করেন।