২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক বিজ্ঞান মো. জাহিদুল ইসলাম সহকারি শিক্ষক মাসকট ইনোভেটিভ স্কুল এন্ড কলেজ, ঢাকা প্রিয় শিক্ষার্থীরা গতকালের পর আজও নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর আলোচনা করা হলো: অধ্যায় সুস্থ জীবনের জন্য খাদ্য ৯৩। খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে— (ক) দাঁত অকার্যকর হয় (খ) বাচ্চারা ভারী দেহধারী হয় (গ) লিভার ও কিডনি অকার্যকর হয় (ঘ) শিশুরা শুকিয়ে যায় ৯৪। বয়স, উচ্চতা ও দেহের ওজন ছাড়া আর কী কারণে খাদ্যের মাধ্যমে বেশি তাপশক্তি সরবরাহ করতে হয় ? (ক) পড়ালেখা (খ) ঘুমানো (গ) কায়িক শ্রম (ঘ) অফিসে চাকুরি করা ৯৫। সুস্থ সবল দেহের জন্য সকলের কী ধরনের খাদ্যগ্রহণ করা উচিত ? (ক) পরিমিত খাদ্য (খ) জাঙ্ক ফুড (গ) সুষম খাদ্য (ঘ) অপরিমিত খাদ্য ৯৬। অতিরিক্ত খাদ্যগ্রহণের কারণে কী হয় ? (ক) দেহ ভারী হয়ে পড়ে (খ) শিশুর শারীরিক পরিশ্রম কমে যায় (গ) বড়দের কাজ করার ক্ষমতা কমে যায় (ঘ) ওপরের সবগুলো ৯৭। আমরা কেন খাদ্য গ্রহণ করি ? (ক) দেহ সুস্থ ও সবল রাখার জন্য (খ) রোগাক্রান্ত হবার জন্য (গ) মোটা হবার জন্য (ঘ) বড় হবার জন্য ৯৮। খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য নয় কোনটি ? (ক) খাদ্য দ্রব্যকে পচন রোধ করা (খ) খাদ্য দ্রব্যকে পচন রোধ করা (গ) খাদ্যদ্রব্যের দাম বাড়ানো (ঘ) খাদ্যদ্রব্যের অপচয় রোধ করা অধ্যায়-৭: স্বাস্থ্যবিধি ৯৯। হাম, বসন্ত ইত্যাদি রোগ কীসের মাধ্যমে ছড়ায় ? (ক) পানি (খ) বায়ু (গ) মশা (ঘ) খাদ্য ১০০। নিচের কোনটি সোয়াইন ফ্লুর লক্ষণ ? (ক) নাক দিয়ে পানি পড়বে (খ) ক্ষুধা বৃদ্ধি পাবে (গ) শরীরে ঘাম হবে (ঘ) চুলকানি হবে ১০১। কোনটি বায়ুবাহিত রোগ ? (ক) যক্ষ্মা (খ) আমাশয় (গ) জন্ডিস (ঘ) কলেরা ১০২। কোনটি পানিবাহিত রোগ ? (ক) যক্ষ্মা (খ) ইনফ্লুয়েঞ্জা (গ) টাইফয়েড (ঘ) হাম ১০৩। কোনটি ছোঁয়াচে রোগ ? (ক) সোয়াইন ফ্লু (খ) সর্দিজ্বর (গ) হাপানী (ঘ) রাতকানা ১০৪। কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় ? (ক) কিউলেক্স মশা (খ) স্ত্রী এডিস মশা (গ) এ্যানোফিলিস মশা (ঘ) ওপরের সবগুলো ১০৫। যক্ষ্মা রোগের প্রতিষেধক টিকার নাম কী ? (ক) ইসিজি (খ) বিসিজি (গ) ইনজেকশান (ঘ) সিজিটি ১০৬। কোন রোগের প্রতিষেধক ওষুধ নেই ? (ক) যক্ষ্মা (খ) এইডস (গ) ডেঙ্গু (ঘ) ম্যালেরিয়া ১০৭। বাত জ্বরের লক্ষণ কোনটি ? (ক) দেহের ওজন বাড়ে (খ) গলা ব্যথা বাড়ে (গ) পায়ের গিঁটে ব্যথা হয় (ঘ) দেহের চুলকানি বাড়ে ১০৮। কোনটি মারাত্মক সংক্রামক রোগ ? (ক) যক্ষ্মা (খ) টাইফয়েড (গ) জন্ডিস (ঘ) সর্দি ১০৯। নিচের কোনটি ডেঙ্গুজ্বরের লক্ষণ ? (ক) মাংস পেশি ব্যথা কম (খ) মাথা ব্যথা কম (গ) শরীরে জ্বর থাকবে (ঘ) গলা ব্যথা হয় ১১০। বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময় ছেলেমেয়েদের মধ্যে নিচের কোনটি ঘটে ? (ক) সবার সাথে বন্ধুভাবাপন্ন হয় (খ) লেখাপড়ায় অধিক মনোযোগী হয় (গ) প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করে (ঘ) শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন ১১১। সোয়াইন ফ্লু রোগ মানুষের কেন হয় ? (ক) আক্রান্ত পশুপাখি সংস্পর্শে এলে (খ) আক্রান্ত গাছপালার সংস্পর্শে এলে (গ) বেশি বেশি সিদ্ধ মাংস খেলে (ঘ) যেকোনো পশুপাখির সংস্পর্শে এলে ১১২। এডিস মশা সাধারণত কখন কামড়ায় ? (ক) সকালে (খ) সন্ধ্যার পূর্বে (গ) বিকালে (ঘ) ওপরের ক ও খ ১১৩। স্ট্রেপটোকক্কাস নামক জীবাণুর কারণে কোন রোগ হয় ? (ক) ডেঙ্গুজ্বর (খ) বাতজ্বর (গ) বসন্ত রোগ (ঘ) হাম ১১৪। সোয়াইন ফ্লু রোগ হলে করণীয় কোনটি ? (ক) প্রচুর পানি পান করা (খ) প্রয়োজনে স্যালাইন দেয়া (গ) বমি বন্ধ করা (ঘ) কম খাওয়া ১১৫। তুহিন বহুদিন অস্বাস্থ্যকর, স্যাঁতস্যাতে অন্ধকার ঘরে বসবাস করে। এ অবস্থায় তুহিনের কী রোগ হবার সম্ভাবনা রয়েছে ? (ক) ডেঙ্গু (খ) আমাশয় (গ) বাতজ্বর (ঘ) রিকেটস ১১৬। পানিবাহিত রোগ থেকে বাঁচতে হলে আমাদের কী করতে হবে ? (ক) বিশুদ্ধ বায়ু গ্রহণ করতে হবে (খ) প্রতিদিন ব্যায়াম করতে হবে (গ) নিরাপদ পানি ব্যবহার করতে হবে (ঘ) সপ্তাহে একদিন খেলাধুলা করতে হবে ১১৭। কোন ধরনের মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয় ? (ক) এ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশা (খ) কিউলেক্স মশা (গ) ডেঙ্গু মশা (ঘ) স্ত্রী এডিস মশা ১১৮। সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে নিচের কোনটি করা উচিত ? (ক) নিয়মিত দাঁত না মাজা (খ) পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা (গ) বালিশ বিছানা পরিষ্কার না করা (ঘ) মুখে হাত বা রুমাল না দেয়া ১১৯। এইচওয়ান এনওয়ান নামক এক ধরনের ভাইরাস এর কারণে— (ক) সোয়াইন ফ্লু হয় (খ) ডেঙ্গুজ্বর হয় (গ) ম্যালেরিয়া জ্বর হয় (ঘ) বাতজ্বর হয় ১২০। সালমা স্কুলে গিয়ে দেখে তার দেহে জ্বর ১০৪০ ফারেনহাইটের ওপরে। এক্ষেত্রে সালমার নিচের কোন রোগটি ? (ক) ইনফ্লুয়েঞ্জা (খ) ম্যালেরিয়া (গ) সোয়াইন ফ্লু (ঘ) বাতজ্বর উত্তর :(৯৩) গ; (৯৪) গ; (৯৫) গ; (৯৬) ঘ; (৯৭) ক; (৯৮) গ; (৯৯) খ; (১০০) ক; (১০১) ক; (১০২) গ; (১০৩) ক; (১০৪) খ; (১০৫) খ; (১০৬) খ; (১০৭) গ; (১০৮) ক; (১০৯) গ; (১১০) ঘ; (১১১) ঘ; (১১২) ঘ; (১১৩) খ; (১১৪) ক; (১১৫) গ; (১১৬) গ; (১১৭) ক; (১১৮) খ;(১১৯) ক; (১২০) গ;