ক্যামব্রিয়ান কলেজের কম্পিউটার উত্তরযুগে প্রবেশ
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ১৯:৫৭
ক্যামব্রিয়ান কলেজ ডিজিটাল যুগে প্রবেশ করেছে বহু আগেই। যার শুরুটা ছিল মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি এবং তা কার্যতই পরিচালনার মধ্য দিয়ে। পরবর্তীতে এর চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষা সংস্কারক লায়ন এম কে বাশারের দূরদর্শী চিন্তা ও গবেষণায় যুক্ত হলো সকল শিক্ষা উপকরণের ডিজিটাল ভার্সন তৈরি এবং শিক্ষার্থীদের হাতে বইয়ের পরিবর্তে ছোট্ট ল্যাপটপ ও আই-প্যাড তুলে দেওয়ার প্রক্রিয়া। সর্বশেষ ক্যামব্রিয়ান কলেজ প্রস্তুতি নিচ্ছে কম্পিউটার উত্তরযুগে প্রবেশের। এই পর্যায়ে চলছে মানসম্মত ডিজিটাল শিক্ষা উপকরণ তৈরি এবং একে পোর্টেবল করার কাজ। যা মোবাইল, আই-প্যাড ও অ্যান্ড্রয়েডসহ সবরকম ডিভাইসে চালানো যাবে।
এ ছাড়াও শুধু প্রযুক্তি নয়, শিক্ষার মনস্তাত্ত্বিক এবং দার্শনিক পরিপ্রেক্ষিতকে এখানে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। সামান্য এক টুকরো সাদা ক্যানভাসে/কাগজে (মোবাইলের স্ক্রিন বা কম্পিউটারের স্ক্রিনের সমান) পুরো পদ্ধতিটি (সকল লেখাপড়া, ক্লাস, লেকচার, নোটস) ইন্টিগ্রেটেড অবস্থায় থাকবে। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের মস্তিষ্কের সাদা ক্যানভাসকে ভার্চুয়ালি চমকপ্রদ ও সর্বোচ্চ সহজ উপায়ে গল্পের মাধ্যমে সাজানো বা ব্রেইন ম্যাপিং করা হবে।
আর এর সবকিছুই ছোট একটি মাইক্রো এসডি বা মেমোরি কার্ডে দেওয়া সম্ভব। যেখানে ছবি, অডিও, ভিডিও, অ্যানিমেশন, টেক্সট, হাতের লেখা, ক্লাস-লেকচার, বই, সৃজনশীল প্রশ্ন সব কিছুই দেওয়া যাবে। ডিজিটাল স্টোরি টেলিং, টাচ-ফিচারসহ মুহূর্তেই এক্সেস করা যাবে এমন সব সুবিধাও এখানে সন্নিবেশিত থাকবে।
সত্যিকার অর্থেই এটি হবে শিক্ষার ভবিষ্যত্।
শিক্ষার্থীরা এখন স্কুল-কলেজে যাচ্ছে, কিন্তু তাদের কাঁধে ৮-১০ কেজি ওজনের ভারি বই-পুস্তকে ঠাসা কোনো ব্যাগ নেই, যার ভারে তারা কুঁজো হয়ে যেত। ব্যাগের পরিবর্তে তাদের হাতে এখন কেবল এক কেজি ওজনের প্রযুক্তিসমৃদ্ধ একটি ছোট্ট ল্যাপটপ বা আইপ্যাড মাত্র। ল্যাপটপে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করা আছে নিম্ন থেকে একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল পাঠ্যবই। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অধ্যয়নের জন্য মূল পাঠ্যের বাইরে রয়েছে ব্যবহারিক শিক্ষাসহ সকল বিষয়ের সহায়ক বই, নোট, লেকচার শিট, লেকচার প্ল্যান ইত্যাদি।
ক্যামব্রিয়ান টেলিভিশন ও ক্যামব্রিয়ান নিউজ বিডি.কম। প্রতিষ্ঠানটি সম্পর্কে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :প্লট-০২, গুলশান সার্কেল-০২, ঢাকা, ফোন :৯৮৮১৩৫৫, ০১৭২০৫৫৭১৬০।
ক্যামব্রিয়ান চালু করতে যাচ্ছে শিক্ষামূলক ক্যামব্রিয়ান টেলিভিশন, রেডিও এবং অনলাইন নিউজ। দ্রুত গতিতে চলছে যার কার্যক্রম। ফলে গণমাধ্যমে শিক্ষার্থীদের আর দেখতে হবে না রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি এবং খুন-চাঁদাবাজি কিংবা ব্যাংক জালিয়াতির খবর। তারা ক্যামব্রিয়ান টেলিভিশন, রেডিও এবং ক্যামব্রিয়ান cambriannewsbd.com-এ দেখতে পাবে- সমগ্র দেশকে ডিজিটাল শিক্ষায় অন্তর্ভুক্তির খবর। যে কাজটি তারা ইতোমধ্যে শুরু করছে এবং এগিয়ে নিচ্ছে। পাশাপাশি দেখবে শিক্ষামূলক নাটক, কার্টুন, এমনকি সিনেমাও। একই সাথে থাকবে দেশের শীর্ষস্থানীয় ও সুপ্রিয় শিক্ষকদের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ লেকচার ও বিষয়ভিত্তিক বিভিন্ন পর্যালোচনাসহ নানা কিছু।
শুনে অবাক হবেন যে, বিগ বাজেটের এসব মাধ্যম করা হচ্ছে নিছক শিক্ষা দানের জন্যই! যে শিক্ষা হবে একুশ শতকের সর্বোন্নত আধুনিক ডিজিটাল তথা নান্দনিক শিক্ষা।
তাই বলতে পারেন বইয়ের শব্দগুলো এখন ভাষা পাবে, ওরা প্রতিধ্বনিত হবে, চিত্রগুলো হবে সচল।
ক্যামব্রিয়ান বিনামূল্যে বিতরণ করে আসছিল তাদের গবেষণা পাঠ্যপুস্তকের ডিজিটাল ভার্সন-ডিভিডি। আর এখন ক্যামব্রিয়ান নিজস্ব রেডিও, টেলিভিশন এবং ওয়েব পোর্টালের মাধ্যমে বিতরণ করতে যাচ্ছে নান্দনিক শিক্ষা। সারা দেশের শিক্ষার্থীরা এখানে শিখবে কিছুটা ভিন্নভাবে।