চাহিদা যখন গ্লোবাল ইঞ্জিনিয়ারিং

বিশ্বজুড়ে অ্যাভিয়েশন খাতের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারদের চাহিদাও বেড়ে চলেছে। এই পেশাটির আরও বেশ কয়েকটি নাম আছে, যেমন অ্যারোনটিক্যাল সায়েন্স, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, উড়োজাহাজ প্রকৌশলী প্রভৃতি। গ্লামার পেশার আওতাভুক্ত এসব পেশা ক্রমশ একদিকে যেমন তরুণ প্রজন্ম আগ্রহের সাথে সম্পৃক্ত হচ্ছে একই সাথে এর চাকরির বাজার প্রসারিত হচ্ছে পুরো বিশ্বজুড়ে। এখানে যেমন বেশি বেতন পাওয়া যায়, অন্যদিকে রয়েছে স্মার্ট জীবন যাপনের সুবিধা। এয়ারলাইন্স শিল্পে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং চাহিদা এতটাই বেশি যে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাস করতে না করতেই শিক্ষার্থীদের চাকরি হয়ে যায়। জীবনে ক্যারিয়ার গড়ার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এসএসসি ও এইচএসসি পাসের পর। এ সময়েই সঠিক পেশার বিষয় নির্বাচন করে লেখাপড়া করতে হয়। আর এক্ষেত্রে যদি একটু ভুল হয় তবে এর মাশুল দিতে হয় সারা জীবন ভর। যে কারণে দেখা যায়, আমাদের দেশে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা নিয়েও বেকার জীবন বয়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, এ দেশের শিক্ষার্থীদের অর্ধেকেরও বেশি এক বিষয়ে পড়ালেখা করে অন্য বিষয়ের চাকরি করছে। এর ফলে তার কর্মক্ষেত্র যেমন নিরানন্দ হয়ে পড়ছে, একই সাথে তার অর্জিত জ্ঞানও অবহেলিত থেকে যাচ্ছে। এদিক দিয়ে দ্রুত পেশাজীবী হতে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটি সময়োপযোগী বিষয়। এই ডিগ্রি অর্জন করে একজন শিক্ষার্থী নিজেকে বিশ্বব্যাপী দ্রুত সফল ক্যারিয়ারিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। এ দেশে চাকরি পেতে অসংখ্য তরুণ-তরুণী হন্যে হয়ে ছুটে চলেছে। সে ক্ষেত্রে এয়ারলাইন্স খাতে একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিজেই চাকরির আমন্ত্রণ পান এবং ক্যারিয়ার গড়তে নিজের পছন্দমতো প্রতিষ্ঠান নির্বাচন করতে পারেন। ক্যাটেক এএমই লাইসেন্স পেতে পরিচালনা করছে এনডি, এইচএনডি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স। কলেজটির প্রথম ও দ্বিতীয় ব্যাচের কয়েক শ শিক্ষার্থী ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জার্মান, আয়ারল্যান্ডসহ উন্নত বিশ্বে চাকরি বা ইন্টার্নি করার সুযোগ পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ফোন ০১৯৩৭১৮২৪৭০। এএমই কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারে। এ ছাড়া স্বল্পমেয়াদি এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত অনেক বিশ্ববিদ্যালয়ে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড, বিটেক, এডেক্সেল এবং ইন্টারন্যাশনাল একরিডিটেশন অরগানাইজেশনের অধীনে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, হায়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ৪ বছর মেয়াদি বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ৩ মাস মেয়াদি অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাকাউন্টিং, ট্রাভেল ট্যুরিজ্যম টিকেটিং, এয়ারহোস্টেস, কেবিন ক্রু প্রভৃতি কোর্সে উচ্চশিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি। এখানে রয়েছে লাইভ এয়ার ক্রাফটের মাধ্যমে প্র্যাকটিক্যালসহ উন্নত শিক্ষার ব্যবস্থা।