আপনি কতটা আধুনিক?

সময়ের সাথে চলতে গেলে আপনাকে আধুনিক হতে হবে। আপনি কতটা আধুনিক, তা নিয়ে আমাদের এবারের আত্মবিশ্লেষণ— ১. বাড়িতে কিছু পুরোনো আসবাব আছে। তাদের বাহ্যিক এবং ভেতরের রূপ দুটোর অবস্থাই নাজুক। তেমন একটা কাজেও লাগে না। আপনি— ক. মাঝে মাঝেই আসবাবগুলোকে নেড়েচেড়ে দেখেন। এদের মেরামত এবং বার্নিশ করার চিন্তাও করেন প্রায়ই। খ. দাদার আমলে এই আসবাবগুলোকে বাড়িতে রাখার জন্য প্রায়ই বাবা-মাকে হাসি-ঠাট্টা করতে ছাড়েন না। গ. বিষয়টি নিয়ে আপনি একদম মাথা ঘামান না। ভাবেন, ও ওর মতো থাকুক। শত হলেও বাড়ির পুরোনো স্মৃতি। ২. অনেক পুরোনো ছবি নতুন করে রিমেক হচ্ছে। ওইসব ছবি আজকাল বিভিন্ন চ্যানেল প্রচার করছে। আপনি— ক. দারুণ আগ্রহ নিয়ে ছবিগুলো দেখেন। মনে মনে ভাবেন, পুরোনো ছবির চাইতে রিমিক্স ছবিগুলো অনেক ঝকঝকে তাই দেখে খুব ভালো লাগে। খ. পুরো বিষয়টিকেই অযথা টাকা নষ্ট করার একটা বোকামি মনে করেন। আপনার ধারণা, পুরোনো ছবির পরিচালনা এবং অভিনয়টাই বেস্ট ছিল। গ. হাতে তেমন সময় পেলে রিমিক্স ছবিগুলো দেখেন। তবে ভাবেন যে, পুরোনোগুলোই বোধ হয় ভালো ছিল। কথায় বলে—ওল্ড ইজ গোল্ড। ৩. আপনাদের পুরোনো বাসা ভেঙে নতুন করে অ্যাপার্টম্যান্ট বানানোর কথা চলছে। আপনি— ক. আনন্দে আত্মহারা হবেন। সত্যি কথা বলতে কি, এই আধুনিক সময়ে আপনাদের পুরোনো বাড়িটা একদম মানাচ্ছিল না। খ. ভীষণ রাগারাগি করবেন পরিবারের সদস্যদের সাথে। ইস্ এতদিনের স্মৃতিমাখা বাড়ি! আর তা ছাড়া অ্যাপার্টমেন্টের ওইসব কবুতরের খোপের মতো ফ্ল্যাটে আপনার দম বন্ধ হয়ে আসবে। গ. একটু কষ্ট পেয়ে প্রথমে আপত্তি জানাবেন। কিন্তু বিষয়টি ভালো করে ভেবে দেখবেন কত যুক্তিপূর্ণ। তা ছাড়া ফ্ল্যাটে থাকার কিছু সুবিধা তো রয়েছেই। ৪. অনেকদিন হয়ে গেছে আপনার ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক শেষ হয়েছে। তার দেওয়া অনেক কার্ড, উপহার এখনও আপনার কাছে রয়ে গেছে। আপনি— ক. তার দেওয়া প্রতিটি কার্ড ও উপহার যত্ন করে তুলে রাখেন। যখনই সময় পান ওইসব জিনিস গভীর মমতায় হাতে নিয়ে তার স্মৃতিতে কাঁদেন। খ. চোখের সামনে পড়লেও ওইসব বিষয় নিয়ে একদম মাথা ঘামান না। ভালোবাসার নতুন মানুষটিকে নিয়েই আপনি ব্যস্ত থাকতে চান। অতীত স্মৃতির কোনো মূল্য আপনার কাছে নেই। গ. হঠাত্ হঠাত্ তার কথা মনে পড়ে মনটা খারাপ হলে জিনিসগুলো বের করে চোখ বুলিয়ে নেন। এই কার্ড আর উপহার দেখেই কিছুটা সান্ত্বনা কুড়িয়ে পাওয়ার চেষ্টা করেন। ফলাফল ০-১০ :আপনি আধুনিক তো বটেই সেইসাথে আল্ট্রা মডার্নও বলা যেতে পারে। আপনার ধারণা, এই আধুনিকতার চরম যুগে আদিকালে আসবাব বা স্মৃতি নিয়ে মাতামাতির কী আছে? সবই বোকামি। ১০-২০ :নিজেকে একজন আধুনিক মানুষই মনে করেন আপনি। আধুনিকতার প্রেরণাই তো ফেলে আসা অতীত। ২০-৩০ :দেখুন আর যাই হোক এ যুগে এতটা সেকেলে মানসিকতা না থাকাই ভালো। দুনিয়ার পুরাতন সবকিছুকেই যে ভালো বলতে হবে—এমন ধারণাকে মোটেই সাবাশ বলা যায় না। পুরোনো একেবারে বর্জনীয় নয় মানছি, কিন্তু পাশাপাশি নতুনত্বকেওতো গ্রহণ করতে হবে। তাই নয় কি? দুই সময়েরই ভালো আর ইতিবাচক দিক সম্পর্কে জানা থাকা ভালো। আপনার স্কোর ক খ গ ১. ১০ ০ ৫ ২. ০ ১০ ৫ ৩. ০ ১০ ৫ ৪. ১০ ০ ৫