এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হতে চাইলে
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ২০:০১
এয়ারক্রাফ্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি মেশিন তৈরি করা যার নিত্যনতুন ডিজাইন উন্নয়ন করা, রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা যাতে আকাশে নিরাপদে উড়তে পারে, যেমন উড়োজাহাজ, হেলিকপ্টার, মিসেলস, স্যাটেলাইট অ্যান্ড স্পেস ক্রাফট। এয়ারফ্রেম তৈরি বা এয়ারফ্রেম ইঞ্জিন সৃষ্টি এয়ারক্রাফট ও এর আনুষাঙ্গিক যন্ত্রপাতির সংযোগ স্থাপন, উন্নয়ন ও মেরামত করা। ফ্লাইট টেস্ট প্রোগ্রামে টেক অব ডিস্টেন্স, রেট অব ক্লইম্ব, সিল স্পিড, ম্যানুইভারিলিটি অ্যান্ড ল্যান্ডিং ক্যাপাসিটি ঠিক আছে কিনা তা দেখাও এর কাজ। জ্বালানি দূষণ কমানো ও সেফটি সিস্টেম নিয়ে কাজ করা। এয়ারক্রাফট দুর্ঘটনার কারণ নির্ণয় ও এএমই-এর কাজ। উড়োজাহাজের ফ্লাইট ডাইনামিক্স কোয়ালিটি, স্ট্যাবিলিটি পরিচালনা ও নিয়ন্ত্রণ সিস্টেম নিয়ে হলো এভিয়নিক্স ইঞ্জিনিয়ারিং। এই ইলেকট্রনিক্স সিস্টেম নিয়ে কাজ করাই হলো একজন এএমই-এর কাজ (এভনিক্স)। এভনিক্সের মধ্যে এক্সিলারোমিটার গাইরোস্টোপ, ফ্লাইট ইন্সট্রুমেন্টস সেন্সর, একুরেটর, লাইনার ইলেকট্রনিক্স সার্কিট, কম্পিউটার এইডেড ডিজাইন, এনালগ অ্যান্ড ডিজিটাল এভিয়নিক্স কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হয়। ছাত্র-ছাত্রীরা কোন বিষয় মেজর নিয়ে পড়বে তা নিয়ে সবসময়ই কনফিউশনে থাকে। আপনি মেজর নিবেন তার সাথে আপনার ইচ্ছা, ব্যক্তিত্ব, মূল্য ও দক্ষতার বিষয়টি বিবেচনা করতে হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-এর অভিজ্ঞতা সম্পন্ন ক্যারিয়ার কাউন্সিলরের সাথে আলাপ-আলোচনা এবং যথেষ্ট তথ্য সংগ্রহের পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার মেজর কী নেয়া উচিত।
ভর্তির যোগ্যতা :এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত যেকোনো বিভাগ থেকে যেকোনো সালে পাস করা ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন :২৯/১, কাওরান বাজার, ঢাকা। ফোন :০১৯৭১০০৯৯৯৯, ০১৭৩১২২০০৯৯।
এএমই হচ্ছে চার বছর ৮ মেয়াদি সেমিস্টার প্রোগ্রাম। ৬ মাসে একটি সেমিস্টার। মোট ৭টি সেমিস্টারে ক্লাশ টেস্ট, মিড টার্ম, ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১টি সেমিস্টার প্র্যাকটিক্যাল ওয়ার্ক মেনটেনেন্সের জন্য জন্য দেশ-বিদেশের বিভিন্ন উড়োজাহাজ কোম্পানিতে পাঠানো হয়। প্রতি পর্ব পরীক্ষা শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক মার্কশিট এবং সফলভাবে কৃতকার্যরা পাবে সার্টিফিকেট যা সরকার কর্তৃক অনুমোদিত। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি) চালু করেছে ৪ বছর মেয়াদি এএমই কোর্স ছাড়াও, মেরিন ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং টেকনোলোজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং।