আমরা জ্ঞানভিত্তিক শিক্ষাচর্চায় উদ্বুদ্ধ করি
প্রকাশ : ১৪ জুন ২০১৩, ২০:০১
সারা দেশে বিশেষ করে রাজধানীতে সরকারি-বেসরকারি মিলিয়ে কলেজের সংখ্যা নেহায়েত কম নয়। তবু গুটি কয়েক কলেজেই শিক্ষার্থীদের চাপ। এর কারণ বিশ্লেষণে আইডিয়াল কলেজ, ধানমন্ডি’র অধ্যক্ষ ড. শামসুল আলম বলেন, ‘বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নিয়ে ভালো ফলাফল করে সর্বাধিক জিপিএ-৫’ ও গোল্ডেন জিপিএ অর্জনকারী সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের খ্যাতি অর্জন করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। কারণ একবার এই খ্যাতি অর্জন করতে পারলেই ঢল নামে ছাত্র-ছাত্রীদের। ফলে প্রতিষ্ঠানগুলো ফলাফল নির্ভর পুঁথিগত শিক্ষাদানের ব্যপারে যতটা আগ্রহী, ততটা মেধাভিত্তিক শিক্ষাদানের ব্যাপারে নয়। এদিকে বিষয়টিতে অভিভাবকদেরও তেমন কোনো ভাবান্তর কিংবা আপত্তি নেই। তারাও সন্তানের সর্বোচ্চ জিপিএ পাওয়ার বিষয়েই মরিয়া হয়ে থাকেন। সেটা একচেটিয়া মুখস্ত বিদ্যায় হোক, কিংবা যেভাবেই হোক!’ এমন প্রেক্ষাপটে ড. শামসুল আলম তাদের আইডিয়াল কলেজ সম্পর্কে বলেন, ‘আমাদের সার্বিক আয়োজন জ্ঞানভিত্তিক শিক্ষাদানকে কেন্দ্র করেই, ফলাফল নির্ভর পুঁথিগত মুখস্থ বিদ্যার গ্রহণযোগ্যতা এখানে বিন্দুমাত্র নেই। এখানে সবার আগে নিশ্চিত করা হয়েছে নোট ও সাজেশনমুক্ত সৃজনশীল মূল পাঠ্য চর্চার অনিন্দ্য সুন্দর পরিবেশ।’ ১৯৬৯ সালের ১৪ জুন ধানমন্ডির সেন্ট্রাল রোডে আত্মপ্রকাশ ঘটে আজকের এই শীর্ষস্থানীয় শিক্ষালয়টির। উচ্চমাধ্যমিক, স্নাতক পাস ও স্নাতক সম্মান বিভাগ সম্বলিত এই কলেজটি একটি পূর্ণাঙ্গ আধুুনিক মহাবিদ্যালয়। মহানগরীর প্রাণকেন্দ্র ধানমন্ডির সেন্ট্রাল রোডে সাততলা পাঠভবন, আটতলা বিদ্যাভবন ও সুরম্য প্রশাসনিক ভবনসহ বিশাল পরিসরে সম্পূর্ণ কোলাহলমুক্ত ছায়াশীতল মনোমুগ্ধকর পরিবেশে এর অবস্থান। আইডিয়াল কলেজের মতো এত নয়নাভিরাম বৃহত্তম কলেজ ক্যাম্পাস তথা ভবন দেশে হাতেগোনা মাত্র। জিবি’র সদস্য থেকে অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী অবধি প্রায় সকলের গুণগতমানের উন্নত শিক্ষাদানের প্রতি নিমগ্নতা ও প্রত্যয়ী মনোভাব একে সীমিত সময়ে এনে দিয়েছে আশাতীত অগ্রগতি তথা সাফল্য। অধ্যক্ষ ড. শামসুল আলম যুগান্তকারী বিভিন্ন পরিবর্তন তথা পদক্ষেপের মধ্য দিয়ে সমন্বিত প্রয়াসে প্রতিনিয়ত একে আরও এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছেন। একদল যোগ্য ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকরণে সেমিস্টার পরীক্ষা পদ্ধতিতে শিক্ষাদান করা হয়। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ রূপে রাজনীতি ও ধূমপানমুক্ত। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :৬৫, সেন্ট্রাল রোড, ধানমন্ডি, ঢাকা। ফোন :৮৬১৯৯৩০, ৮৬২৫৩৩৯।
শিক্ষার্থীদের গৃহশিক্ষক নির্ভরতা কমাতে ক্লাসেই পর্যাপ্ত যত্ন নেওয়ার ব্যবস্থা রয়েছে। বিশেষকরে শিক্ষার্থীরা বাসায় যাতে নিয়মিত লেখাপড়া করে, সে জন্য অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ প্রত্যেক পরীক্ষার ফলাফল নিয়ে তাদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী করণীয় নির্ধারণ করা
হয়। এখানে মেধাবীদের জন্য রয়েছে বিভিন্ন
সুযোগ-সুবিধা।