দেশে ব্যবসায়রত ৫টি জাপানিজ কোম্পানি ‘বি দ্যা লাইট’ প্রজেক্টের মাধ্যমে দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য একত্রে কাজ করার ঘোষণা প্রদান করেছে। কোম্পানিগুলো হলো- আজিনোমোতো, গ্রামীণ ইউনিক্লো, হোন্ডা, রোহেতা এবং ওয়াইকেকে।
প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ও ব্যবসায় সম্প্রসারণনীতি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবতার সেবায় সম্প্রতি একত্রে কাজ করার ঘোষনা দেয় প্রতিষ্ঠানগুলো। স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক, হোন্ডা বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইউইচিরোইশি, ওয়াইকেকে এর ব্যবস্থাপনা পরিচালক তাকাশিমিয়াতা, আজিনোমোতো এর ব্যবস্থাপনা পরিচালক ইয়াসুশিসাওয়াদা, রোহেতা মেনথোল্যাটাম এর সহযোগী মহা-ব্যবস্থাপক শফিকুল ইসলাম সহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নেও এখন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব।— প্রেস বিজ্ঞপ্তি