সম্প্রতি গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন আশিয়ান দেশ সমূহের একটি প্রতিনিধিদল। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার নূর আশিকিন মো. তায়ীব, ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি. সোয়েমামো এবং মায়ানমারের রাষ্ট্রদূত সহ প্রতিনিধিদলকে স্বাগত জানান বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান এবং বেক্সিমকো গ্রুপের ডিরেক্টর ও সিইও সৈয়দ নাভেদ হুসাইন
০০০০
সম্প্রতি ঢাকা স্কুল অব ইকনোমিকস-এ প্রধান অতিথি হিসেবে ‘টেকসই উন্নয়ন ও উদ্যোক্তা অর্থনীতি’ শীর্ষক একটি লোক বক্তৃতা দেন ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। ‘উদ্যোক্তা অর্থনীতি’ বিষয়ের সমন্বয়ক প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. জাহেদা আহমদ, সহকারী অধ্যাপক রেহানা পারভীন প্রমুখ
০০০
সম্প্রতি কুমিল্লার বাগমারা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন শাখা উদ্বোধন করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এস. এম নজরুল ইসলাম, বাগমারা বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ তানভীর হাসান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন
০০০০০
পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের হেড অফিস এবং বিভিন্ন ব্রাঞ্চে কর্মরত জুনিয়র অফিসার ও ট্রেইনি অফিসারদের জন্যে সম্প্রতি পাঁচ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং এন্ড ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের সম্মানিত উপদেষ্টা এবং প্রথিতযশা ব্যাংকার মুহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন