২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি
প্রাথমিক গণিত
আব্দুল মান্নান, সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২০:১৮
প্রিয় শিক্ষার্থীরা আজ অধ্যায় থেকে এক কথায় প্রশ্নাত্তর আলোচনা করা হলো
পঞ্চম অধ্যায়:গ.সা.গু. ও ল.সা.গু. ( অনুঃ ৫)
গ.সা.গু. এর পূর্ণ নাম কী?
ক) গরিষ্ঠ সাধারণ গুণিতক
খ) গরিষ্ঠ সাধারণ গুনন
গ) গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ঘ) লঘিষ্ঠ সাধারণ গুণিতক
উত্তর ঃ গ) গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
ল.সা.গু. এর পূর্ণ নাম কী ?
ক) লঘিষ্ঠ সাধারণ গুণিতক খ) লঘিষ্ঠ সাধারণ গুনন
গ) লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক ঘ) গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
উত্তর ঃ ক) লঘিষ্ঠ সাধারণ গুণিতক
সংখ্যাগুলোর কোন সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কত ?
ক)১ খ)০ গ)২ ঘ)৫
উত্তর ঃ ক) ১
গুণনীয়কের অপর নাম কী?
ক) গ.সা.গু. খ)ল.সা.গু.
গ)উত্পাদক ঘ)গুণিতক
উত্তর ঃ গ) উত্পাদক
মৌলিক সংখ্যার উত্পাদকের সংখ্যা কয়টি?
ক)১ খ)২ গ)৩ ঘ)৪
উত্তর ঃ খ) ২
২, ৩ এর ল.সা.গু. কোনটি ?
ক)১ খ)২ গ)৩ ঘ)৬
উত্তর ঃ ঘ) ৬
৭ ও ৮ এর গ.সা.গু. কোনটি ?
ক)১ খ)৭ গ)৮ ঘ)৫৬
উত্তর ঃ ক) ১
৩, ৬, ৯ সংখ্যাগুলো কত এর গুণনীয়ক?
ক)১২ খ)১৮ গ)২৪ ঘ)৩০
উত্তর ঃ খ) ১৮
তিনটি সংখ্যার সাধারণ গুণনীয়ক ১, ২, ৩, ৬ হলে তার গ.সা.গু. হবে কোনটি?
ক)১ খ)২ গ)৩ ঘ)৬
উত্তর ঃ ঘ) ৬
দুইটি সংখ্যার মৌলিক গুণনীয়ক ২, ২, ৩ হলে এদের ল.সা.গু. কত ?
ক)২ খ)৪ গ)১২ ঘ)২৪
উত্তর ঃ গ) ১২
দুইটি সংখ্যার সাধারণ গুণিতক ৭২, ১৪৪, ২১৬ হলে, তাদের ল.সা.গু কোনটি?
ক)১ খ)৭২ গ)১৪৪ ঘ)২১৬
উত্তর ঃ খ) ৭২
তিনটি সংখ্যার মৌলিক গুণনীয়ক গুলোর মধ্যে ২ সর্বাধিক তিন বার ৩ সর্বাধিক ৩ বার থাকলে তাদের ল.সা.গু. নিচের কোনটি হবে?
ক)৮ খ)৯ গ)৭২ ঘ)২১৬
উত্তর ঃ ২১৬এমন একটি ক্ষুদ্রতম সাধারণ সংখ্যা নির্ণয় করতে হলে, কীভাবে সমাধান করতে হবে?
ক) সংখ্যাগুলোর ল.সা.গু. বের করতে হবে
খ) সংখ্যাগুলোর গ.সা.গু. বের করতে হবে
গ)সংখ্যাগুলোর গুণফল বের করতে হবে
ঘ)সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে
উত্তর ঃ ক) সংখ্যাগুলোর ল.সা.গু. বের করতে হবে
এমন একটি বৃহত্তম সাধারণ সংখ্যা বের করতে হলে, কীভাবে সমাধান করতে হবে?
ক)সংখ্যাগুলোর ল.সা.গু. বের করতে হবে
খ)সংখ্যাগুলোর গ.সা.গু. বের করতে হবে
গ)সংখ্যাগুলোর গুণফল বের করতে হবে
ঘ)সংখ্যাগুলোর যোগফল বের করত হবে
উত্তর ঃ খ) সংখ্যাগুলোর গ.সা.গু. বের করতে হবে
চারটি ঘণ্টা একত্রে বেজে পরে ৫, ৭, ১২ ও ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কীভাবে ন্যূনতম কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে নির্ণয় করবে?
ক) সংখ্যাগুলোর যোগফল বের করে
খ) সংখ্যাগুলোর গুণফল বের করে
গ) সংখ্যাগুলোর ল.সা.গু. বের করে
ঘ) সংখ্যাগুলোর গ.সা.গু. বের করে
উত্তর ঃ গ) সংখ্যাগুলোর ল.সা.গু. বের করে
একটি আয়তাকার হলঘরের দৈর্ঘ্য ১২০ মি.ও প্রস্থ ৭০ মি.। সর্বাধিক কোন সাইজের বর্গাকার টালি দ্বারা ঘরটির মেঝে বাঁধানো যাবে, যাতে কোনো টালি ভাঙ্গা না পড়ে ?
ক) ৫ মি. খ)১০ মি. গ)১৪ মি. ঘ)২০ মি.
উত্তর ঃ খ) ১০ মি.
৮ এর গুণনীয়ক কোনগুলো ?
ক) ৮, ১৬, ২৪, ৩২ খ)১, ২, ৪, ৮
গ) ২, ৪ ঘ)১, ৮
উত্তর ঃ খ) ১, ২, ৪, ৮
সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত সংখ্যাগুলোর ল.সা.গু. কোনটি হবে?
ক) সংখ্যাগুলোর যোগফল
খ) সংখ্যাগুলোর গুণফল
গ) সংখ্যাগুলোর মৌলিক উত্পাদনের গুণফল
ঘ) সংখ্যাগুলোর সাধারণ উত্পাদক
উত্তর ঃ গ) সংখ্যাগুলোর মৌলিক উত্পাদকের গুণফল
সংক্ষিপ্ত পদ্ধতিতে ল.সা.গু. নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যেক ধাপের সংখ্যাগুলোকে একটি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা হলে ঐ মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য কোনটি?
ক) অন্তত দুইটি সংখ্যার উত্পাদক
খ) সবগুলো সংখ্যার উত্পাদক
গ) একটি সংখ্যার উত্পাদক
ঘ) অন্তত তিনটি সংখ্যার উত্পাদক
উত্তর ঃ ক) অন্তত দুইটি সংখ্যার উত্পাদক
১৮, ২৪, ৩০ এর ল. সা.গু.কোনটি ?
ক)৬ খ)১৮ গ)২৪ ঘ)৩৬০
উত্তর ঃ ঘ) ৩৬০
১৮, ২৪, ৪০ এর গ. সা. গু. কোনটি ?
ক)১ খ)২ গ)১২০ ঘ)৩৬০
উত্তর ঃ খ) ২
১৫, ১৫ এর ল.সা.গু. ও গ.সা.গু. কত?
ক) ৫, ৫ খ)১০,১০
গ) ১৫, ১৫ ঘ)১, ১৫
উত্তর ঃ গ) ১৫, ১৫
৩০, ৫০, ৯০, ১৪০ এর গ.সা.গু. কোনটি ?
ক) ২ খ) ৩ গ) ৫ ঘ)১০
উত্তর ঃ ঘ) ১০
৩৫, ৫৫, ৭৫ এর ল. সা. গু. কোনটি ?
ক) ৫ খ)৭৭ গ)৩৮৫ ঘ)৫৭৭৫
উত্তর ঃ ঘ) ৫৭৭৫