জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা
ইসলাম ও নৈতিক শিক্ষা
আ. জ. ম. সাখাওয়াত্ হোসাইন (নূমান) সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ পিলখানা, ঢাকা
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২০:২০
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।
পাঠ:হযরত সুলাইমান (আ.)
১। হযরত সুলাইমান (আ.) কোন নবীর কনিষ্ঠ পুত্র ছিলেন?
(ক) হযরত ইউসুফ (আ.)
(খ) হযরত দাউদ (আ.)
(গ) হযরত মুসা (আ.)
(ঘ) হযরত ইয়াকুব (আ.)
২। হযরত সুলাইমান (আ.) আনুমানিক খ্রিস্টপূর্ব কত অব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ৯৭০-৯৭৫ (খ) ১০১২-১০১৫
(গ) ১০১৯-১০২৩ (ঘ) ১১০৩-১১১৬
৩। কয়জন বাদশাহ সমস্ত পৃথিবীর শাসক ছিলেন?
(ক) দুইজন (খ) তিনজন
(গ) চারজন (ঘ) পাঁচজন
৪। দ্রুত যাতায়াতের জন্য হযরত সুলাইমান (আ.) কিসের ওপর ভর করে যেতেন?
(ক) বিমান (খ) দ্রুতগামী পাখি
(গ) মেঘ (ঘ) বাতাস
৫। হযরত সুলাইমান (আ.)-এর জন্য সমুদ্র হতে মুক্তা এনে দিত কারা?
(ক) ডুবুরী (খ) জিন
(গ) ফেরেশতা (ঘ) শয়তান
৬। গোয়েন্দা কাজ করার জন্য হযরত সুলাইমানকে (আ.) আল্লাহ্ কোন পাখি দিয়েছিলেন?
(ক) আবাবিল (খ) হুদহুদ
(গ) ময়না (ঘ) টিয়া
৭। রাণী বিলকিস ও তার রাজত্বের সংবাদ কার মাধ্যমে হযরত সুলাইমান (আ.) জানতে পেরেছিলেন?
(ক) রাষ্ট্রদূত (খ) গোয়েন্দা
(গ) আবাবিল পাখি (ঘ) হুদহুদ পাখি
৮। হযরত সুলাইমারকে (আ.) বাতাসে ভর করে চলার ক্ষমতা আল্লাহ্ কেন দিয়েছিলেন?
(ক) রাজত্ব বৃদ্ধির জন্য
(খ) প্রজাদের দেখার জন্য
(গ) দ্রুত যাতায়াতের জন্য
(ঘ) নিজের বিশেষত্ব প্রমাণের জন্য
৯। হযরত সুতলাইমান (আ.)-এর ধীশক্তি কেমন ছিল?
(ক) অতীব প্রখর (খ) সাধারণ
(গ) মোটামুটি (ঘ) খুব ভালো নয়
১০। বাইতুল মুকাদ্দাস নির্মাণে হযরত দাউদ (আ.)-এর অসমাপ্ত কাজ কে সমাপ্ত করেন?
(ক) ইবরাহীম (আ.) (খ) ইসমাঈল (আ.) (গ) সুলাইমান (আ.) ইদরিস (আ.)
১১। বাইতুল মুকাদ্দাস নির্মাণে ৩০ হাজার শ্রমিকের কত বছর সময় লেগেছিল? (ক) ৩ বছর (খ) ৫ বছর (গ) ৭ বছর (৯) ৯ বছর
১২। বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ করেছিল কারা?
(ক) মানুষ (খ) জিন (গ) ফেরেশতা
(গ) বিখ্যাত চার ফেরেশতা
১৩। হযরত সুলাইমান (আ.) কত বছর নবুওয়াতির দায়িত্বপালন করেন?
(ক) ৪০ বছর (খ) ৫০ বছর
(গ) ৬০ বছর (গ) ৭০ বছর
১৪। হযরত সুলাইমান (আ.) মৃত অবস্থায় লাঠিতে ভর দিয়ে কত সময় দাঁড়িয়ে ছিলেন?
(ক) ৬ মাস (খ) ১ বছর
(গ) ১ বছর ছয় মাস (ঘ) ২ বছর
১৫। মৃত্যুকালে হযরত সুলাইমান (আ.)-এর বয়স কত হয়েছিল?
(ক) ৫৩ বছর (খ) ৬৩ বছর
(গ) ৭৩ বছর (ঘ) ৮৩ বছর
১৬। হযরত সুলাইমানকে (আ.) জেরুজালেমের কোন স্থানে দাফন করা হয়?
(ক) বালাদুল আমিন (ক) দাব্বাতুল আরদ (গ) কুব্বাতুস্ সাখার (ঘ) তিকরিত
পাঠ:হযরত মুসা (আ.)
১। ফিরআউন কোন দেশের বাদশাহেদর উপাধি ছিল?
(ক) মিসর (খ) ইরাক
(গ) ইরান (ঘ) সৌদী আরব
২। হযরত মুসা (আ.)-এর সময়ের ফিরআউনের নাম কী ছিল?
(ক) মুসআবা ইবনে উবায়েদ
(খ) আসওয়াদ ইবনে হাসান
(গ) ওয়ালিদ ইবনে আব্বাস
(ঘ) ওয়ালিদ ইবনে মুসাআব
৩। হযরত মুসা (আ.)-এর সময়ের ফিরআউনকে কী নামে ডাকা হতো?
(ক) প্রথম রামসিস (খ) দ্বিতীয় রামসিস (গ) তৃতীয় রামসিস (ঘ) চতুর্থ রামসিস
৪। খ্রিস্টপূর্ব কত সনে হযরত মুসা (আ.) জন্মগ্রহণ করেন?
(ক) ১২৪১ সন (খ) ১৫৪২ সন
(গ) ১১৫০ সন (ঘ) ১৩৫১ সন
৫। শিশু মুসাকে (আ) তার মা কোথায় ভাসিয়ে দেন?
(ক) লোহিত সাগর (খ) ভূমধ্যসাগরে
(গ) আরব সাগরে (ঘ) নীলনদে
৬। ফিরআউনের স্ত্রীর নাম কী?
(ক) মরিয়ম (খ) হাজেরা
(গ) আসিয়া (ঘ) সারা
৭। হযরত মুসা (আ.) কোথায় হিজরত করেছিলেন?
(ক) মদীনা (খ) জেরুজালেম
(গ) সিরিয়া (ঘ) মাদায়িন
৮। হযরত শুয়াইব (আ.)-এর সন্নিধ্যে হযরত মুসা (আ.) কত বছর কাটান?
(ক) ৭ বছর (খ) ১০ বছর
(গ) ১২ বছর (গ) ১৫ বছর
৯। হযরত মুসা (আ.)-এর স্ত্রীর নাম কী?
(ক) সফুরা (খ) হাজেরা
(গ) সারা (ঘ) ফাতিমা
১০। হযরত মুসা (আ.) তুর পহাড়ের কোন উপত্যকায় নবুওয়তপ্রাপ্ত হন?
(ক) সওর (খ) হেরী (গ) তুয়া (ঘ) নাজুদ
হযরত সুলাইমান (আ.)
১। খ ২। ক ৩। গ ৪। ঘ ৫। খ ৬। খ ৭। ঘ ৮। গ ৯। ক ১০। গ ১১। গ ১২। খ ১৩। ক ১৪। খ ১৫। ক ১৬। গ হযরত মুসা (আ.)
১। ক ২। ঘ ৩। খ ৪। ঘ ৫। ঘ ৬। গ ৭। ঘ ৮। খ ৯। ক ১০। গ