জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২০:২৫
বিশ্বের ১০টি শীর্ষ জনবহুল দেশ
1 Pxb 134,32,39,923
2 fviZ 120,50,73,612
3 hy³ivóª 31,38,47,465
4 B‡›`v‡bwkqv 24,86,45,008
5 eªvwRj 19,39,46,886
6 cvwK¯Ívb 19,02,91,129
7 bvB‡Rwiqv 17,01,23,740
8 evsjv‡`k 16,10,83,804
9 ivwkqv 14,25,17,670
10 Rvcvb 12,73,68,088
জনসংখ্যার দিক থেকে শ্রেষ্ঠত্বের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে চীন এবং ভারত। তবে জনসংখ্যার দিক থেকে চীনকে পেছনে ফেলতে ভারতকে অপেক্ষা করতে হবে আরো ১৫ বছরেরও বেশি সময়। জাতিসংঘ বলছে, ২০২৮ সালে ভারত জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে যাবে। জাতিসংঘ সমপ্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যায়, ২০২৮ সালের শুরুর দিকে ভারত এবং চীনের জনসংখ্যা সমান হবে। তখন দুই দেশের জনসংখ্যা হবে ১৪৫ কোটি। মজার বিষয় হচ্ছে- চলতি শতকের মাঝামাঝি পর্যন্ত চীনের জনসংখ্যা ক্রমেই কমতে থাকবে। আর পাল্লা দিয়ে বাড়তে থাকবে ভারতের জনসংখ্যা। এ তো গেলো ভারত এবং চীনের কথা। সারাবিশ্বের জনসংখ্যা নিয়েও জাতিসংঘের ভবিষ্যদ্বাণী আছে। জাতিসংঘ বলছে, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা ৭২০ কোটি। ২০৫০ সালে এ জনসংখ্যা ৯৬০ কোটিতে দাঁড়াবে। এসময়ের মধ্যে জনসংখ্যার যে প্রবৃদ্ধি ধরা হয়েছিলো তা আরো বাড়বে বলে জাতিসংঘের মত। তবে উন্নত বিশ্বে জনসংখ্যার প্রবৃদ্ধি হবে না। সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ধরা হয়েছে উন্নয়নশীল দেশে। বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে এসময়ে জনসংখ্যার প্রবৃদ্ধি হবে সবচেয়ে বেশি।
রিপোর্টে বলা হয়, ৪৯টি স্বল্পোন্নত দেশের জনসংখ্যা ২০৫০ সালে বর্তমান সময়ের তুলনায় দ্বিগুণ হবে। বর্তমানে ওইসব দেশের জনসংখ্যা ৯০ কোটি। কিন্তু ২০৫০ সালে দেশগুলোর জনসংখ্যা হবে ১৮০ কোটি। অবশ্য এসময়ে উন্নত দেশগুলোর জনসংখ্যা প্রায় অপরিবর্তিত থাকবে। কিন্তু জাতিসংঘ আগে যে রিপোর্ট দিয়েছিলো তার চেয়ে এবার জনসংখ্যা আরো কেন বাড়বে? এ প্রশ্নের উত্তরও আছে ওই রিপোর্টে। এতে বলা হয়, উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলোর জনগণের প্রজনন ক্ষমতা বাড়বে। রিপোর্টে বলা হয়, বড় উন্নয়নশীল দেশগুলোর মায়েরা এখন খুব বেশি সন্তান নেন না। এসব দেশের তালিকায় আছে চীন, ভারত এবং ব্রাজিল। কিন্তু নাইজেরিয়া, নাইজার, ইথিওপিয়া এবং উগান্ডার মতো দেশগুলোতে মায়েদের সন্তান ধারণের হার এখনো অনেক বেশি। এমন এক সময় আসবে যখন নাইজেরিয়ার জনসংখ্যা যুক্তরাষ্ট্রের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে। এছাড়া ২১০০ সালে নাইজেরিয়া জনসংখ্যার দিক থেকে চীনকে টপকাতে শুরু করবে। ২০৩০ সাল থেকে চীনের জনসংখ্যার প্রবৃদ্ধি কমতে থাকবে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। জাতিসংঘের ইকোনোমিক ও সোস্যাল এ্যাফেয়ার্সের আন্ডার সেক্রেটারি জেনারেল উই হংবো রিপোর্টটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, যদিও বিশ্বের জনসংখ্যা প্রবৃদ্ধি আগের চেয়ে কমেছে তারপরও আফ্রিকা ও অন্য অঞ্চলের দেশগুলোতে যেভাবে প্রবৃদ্ধি হচ্ছে তা আমাদের জন্য উদ্বেগের কারণ।