বাণিজ্যিকভাবে ৫জি যুগে প্রবেশ হুয়াওয়ের

প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ১০ হাজার ফাইভজি বেইজ স্টেশন হস্তান্তরের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। সম্প্রতি লন্ডনে আয়োজিত ৯ম গ্লোবাল মোবাইল ব্রডব্যান্ড ফোরামে এ ঘোষণা দেয়া হয়। এ  ফোরামে হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান কেন হু ৫জি নিয়ে কোম্পানির ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরেন। এ ছাড়াও, এই অনুষ্ঠানে হুয়াওয়ে ৫জি প্রযুক্তি নিয়ে ২২টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। এবারের মোবাইল ব্রডব্যান্ড ফোরামে সারা বিশ্ব  থেকে মোবাইল  টেলিকম অপারেটর, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও মান নিয়ন্ত্রক সংস্থার ২ হাজার ২০০ নেতৃস্থানীয় ব্যক্তি এবং বিশ্লেষকরা উপস্থিত ছিলেন।

হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান  কেন হু বলেন, সারা বিশ্বে প্রযুক্তি বিপ্লব ঘটাতে চলেছে ৫জি। এটি  ব্যবসায়িক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে। নতুন অনেক সুযোগ তৈরি হবে, যা আমরা আগে দেখিনি। সব দিক থেকে ৫জি প্রযুক্তি সম্পূর্ণ সমাধান দিতে প্রস্তুত। তবে অবশ্যই ৫জি নেটওয়ার্ক স্থাপনে কিছু বাধা অতিক্রম করতে হবে। — প্রেস বিজ্ঞপ্তি