জগন্নাথপুরে আশ্রয়ণ প্রকল্পের অধীনে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ১৯৮টি দরিদ্র পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, জগন্নাথপুরসহ দেশের হাওর বেষ্টিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, স্যানিটারি ল্যাট্রিন স্থাপনের জন্য ইতিমধ্যে পাঁচশ কোটি টাকার প্রকল্প প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন: রায়পুরে মাছঘাট দখল নিতে ফের সংঘর্ষ
মন্ত্রী জগন্নাথপুরে আধুনিক মসজিদ, হাসপাতাল, কৃষি ইন্সটিটিউট, টিডিসি, ম্যাটস ডিপ্লোমা ইন্সটিটিউট স্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, পর্যায়ক্রমে জগন্নাথপুরের সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
ইত্তেফাক/অনি