সব কিছু মিলিয়ে

ব্যাগ অ্যাকসেসরিজ হিসেবে মেয়েরা ব্যাগ বেশি ব্যবহার করে থাকে। চার কোনা বা আয়তকার ব্যাগের চাহিদা এখন বেশী। আপনার বেশির পোশাকের রঙের সাথে মানিয়ে ব্যাগ এমন কিনুন যা প্রতিদিনের কাজের জন্য ব্যবহার করতে পারেন। ম্যাচিং করতে না চাইলে কিনুন ব্রাউন, চকলেট, কালো, অ্যাশ বা মাল্টিকালারের ব্যাগ। বর্তমানে ফ্লোরাল এবং এনিমেল প্রিন্টের ব্যাগ বেশি চলছে। সারাদিনের জন্যে বের হলে আপনার প্রয়োজনীয় সব জিনিস এঁটে যাবে, এমন সাইজের ব্যাগ সাথে নিন। ছুটির দিনে বেড়াতে বের হলে সাথে নিতে পারেন ছোট ফোল্ডিং পার্স। এগুলো দেখতে বেশ ফ্যাশনেবল ও স্মার্ট লাগে। পার্টিতে যেতে সাথে নিন ক্ল্যাচ ব্যাগ। মেটাল কালারের আভিজাত্য ও স্টাইলের মিশ্রণ সব পোশাকের সাথে মানায়। এছাড়া পোশাকের রঙের সঙ্গে মিলিয়েও ক্ল্যাচ ব্যাগ নিতে পারেন। বসুন্ধরা সিটি, নিউ মার্কেটসহ রাজধানীর বিভিন্ন মার্কেটে পাবেন নান্দনিক ডিজাইনের ব্যাগ। জুতা পোশাকের রঙের সাথে মিলিয়ে জুতা পরার চল বহুদিনের। নিজের লুককে একটু বাড়িয়ে নিতে আপনার ব্যাগ বা পার্সের সাথে মিলিয়ে জুতা পরতে পারেন। ব্যাগের মতোই জুতার জন্য বেছে নিতে পারেন কালো, অ্যাশ, ব্রাউন বা চকলেট কালার। সোনালি, রূপালি বা মেটাল কালারও ভালো দেখাবে। এসব রঙের জুতা যে কোনো রঙের পোশাকের সঙ্গে মানিয়ে যায়। ওয়েস্টার্ন পোশাক বা ফতুয়া-প্যান্টের সাথে চপ্পল টাইপের কিছু না পরাই ভালো। এতে স্মার্টনেস কমে যায়। তবে সারাদিনের জন্য বের হলে অবশ্যই আরামদায়ক জুতা পরে বের হবেন। বেল্ট প্যান্ট পরলে বেল্ট একটি অপরিহার্য অনুষঙ্গ। বেল্ট সাধারণত ব্রাউন, চকলেট আর কালো রঙেরই বেশি পরে সবাই। রঙের ক্ষেত্রে বেশি স্বাধীনতা রয়েছে মেয়েদের বেল্টের বেলায়। পোশাকের সাথে মিলিয়ে যে কোনো রঙের বেল্ট পরতে পারেন। ঘড়ি মোবাইল ফোনের ব্যবহার বাড়ার সাথে সাথে হাত ঘড়ির ব্যবহার কমে গেছে। ঘড়ি কেউ এখন সময় দেখার জন্য পরে না। স্টাইলের জন্য ঘড়ি অবশ্য তুলনাহীন। কব্জির ধরন অনুযায়ী ঘড়ির আকার বেছে নিন। পোশাকের ধরন বুঝে চওড়া বা চিকন ফিতার বেল্ট বেছে নিতে পারেন। আজকাল ছেলেদের একটু চওড়া বেল্টের ট্রেন্ড চলছে। মেয়েরা ওয়েস্টার্ন পোশাক বা ফতুয়ার সাথে একটু চওড়া বেল্টের ঘড়ি পরতে পারেন। শাড়ি বা সালোয়ার-কামিজের সাথে চিকন বেল্টই ভালো লাগবে। এখন বেশ কালার ফুল বেল্টওয়ালা ঘড়িরর ট্রেন্ড চলছে। তাই ঘড়ি পরুন ত্বকের রং বা পোশাকের রঙের সাথে মিলিয়ে। চশমা চশমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। কারণ চশমা একটি মানুষের চেহারা আমূল বদলে দিতে পারে। তাই চশমার ফ্রেম নির্বাচনের সময় হোন কৌশলী। এমন চশমা বেছে নিন যা আপনার ব্যক্তিত্বের সাথে মানিয়ে যায়। কালারফুল চশমার ফ্রেমের ট্রেন্ড চলছে এখন। তাই শুধু গতানুগতিক কালো, সোনালি, রূপালি ফ্রেম না পরে ট্রাই করুন অন্যান্য রং। পরতে পারেন প্রিন্টেড ফ্রেমের চশমাও। ব্রেসলেট বাহারি পোশাক আর রকমারি সাজের পাশাপাশি তরুণ-তরুণীদের ফ্যাশনের অন্যতম উপাদান অলঙ্কারেও এসেছে পরিবর্তনের ছোঁয়া। আর তাই সামপ্রতিক সময়ে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে যুক্ত হয়েছে ব্রেসলেট। কারণ সাজসজ্জার সঙ্গে ব্রেসলেট নতুন প্রজন্মের একটি অপরিহার্য অংশ। এক সময় শুধু ছেলেরা ব্যবহার করলেও হাতের শোভায় আজকাল ছেলেমেয়ে উভয়েই ব্যবহার করছেন এই ফ্যাশন অনুষঙ্গটি। বর্তমানে নানা রঙ ও বৈচিত্র্যের ব্রেসলেটগুলো তৈরি হয় চামড়া, কাপড়, ধাতব, সুতা, কাগজ, কাঠ এমনকি পশুর চামড়া বা হাড় থেকেও। ঈদকে সামনে রেখে অনেককে আবার সোনা, রূপা বা ইমিটেশনের ব্রেসলেটও বানিয়ে নিতে দেখা যাচ্ছে। স্কার্ফ ফ্যাশন এক্সেসরিজ হিসেবে ছেলে এবং মেয়ে উভয়ের কাছেই এটি সমান জনপ্রিয়। কারণ স্টাইলে স্কার্ফ জড়ানো হয়ে উঠেছে নতুন একটি ট্রেন্ড। মেয়েরা ফতুয়া, ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে সারা বছরই স্কার্ফ পরে। তবে ছেলেরা শীতকাল আর বড় কোনো উপলক্ষ ছাড়া স্কার্ফ খুব একটা ব্যবহার করে না। ফ্যাশন সচেতন মেয়েরা একরঙা, মাল্টিকালারড, স্ট্রাইপ, চেক, সিল্ক ইত্যাদি প্যাটার্ন পরে থাকে। এক সময় এটি শুধু গলায় পরতে দেখা গেলেও আজকাল এটি হেয়ার এক্সেসরিজ হিসেবেও ব্যবহূত হচ্ছে। মডেল মৌ ও অর্পিতা এই অনুষঙ্গগুলো সরবরাহ করেছেন পুরান ঢাকার ওয়ারী ও লক্ষ্মীবাজারে অবস্থিত স্টাইলশপ ফিলো। বিস্তারিত জানতে যোগাযোগ করুন : ০১৯১৯৫৫৫৬৬৬