মেমোরি কার্ড ভালো রাখতে

মেমোরি কার্ড ভালো রাখার কিছু টিপস আপনার মোবাইলে যতটুকু পরিমাণ মেমোরি কার্ড সাপোর্ট করে তার অর্ধেক পরিমাণ মেমোরি কার্ড ব্যবহার করুন। আর তাতে আরও অর্ধেক পরিমাণ ডাটা রাখুন। যেমন—যদি আপনার মোবাইল ৪ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে তাহলে ব্যবহার করুন ২ জিবি আর তাতে ডাটা রাখুন ১ জিবি। মেমোরি কার্ডকে কখনই পেন ড্রাইভ হিসেবে ব্যবহার করবেন না। কার্ড রিডারের বদলে ডাটা ক্যাবল ব্যবহার করুন। কারণ, কার্ড রিডার ব্যবহার করলে মেমোরি কার্ডের ওপর বেশি চাপ পড়ে। মোবাইলে একটানা বেশি সময় ধরে গান শোনা অথবা ভিডিও দেখা উচিত নয়। কারণ, এতে মেমোরি কার্ড ও মোবাইলের ব্যাটারি দুটির ওপরই বেশি চাপ পড়ে। মেমোরি কার্ড ফরম্যাট করার প্রয়োজন হলে কম্পিউটারের বদলে মোবাইল দিয়ে ফরম্যাট করুন।