স্মার্ট পছন্দের ভুবনে

দেশের ব্র্যান্ড ফ্যাশন হাউসগুলোর মধ্যে ‘স্মার্টেক্স’ অন্যতম। স্মার্টেক্সের ঢাকা ও ঢাকার বাইরে একাধিক শাখা রয়েছে। সকল শাখাতেই পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে ও শিশুদের বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায়। An Ultimate Fashion wear এই মূলমন্ত্রই এই ফ্যাশন হাউসটির প্রধান পুঁজি। পুরুষদের পাঞ্জাবি, শার্ট, রেগুলার টি-শার্ট, পলো টি-শার্ট অথবা বাহারি গ্যাবাডিনের প্যান্ট পাবেন এখানে। বিশেষ আয়োজনে ডিজাইন এবং মোটিভ নিয়ে সুন্দর কম্পোজিশন করে কাজ করা হয়েছে। যেমন—ডিজাইনে এসেছে লং প্যাটার্নের কামিজ চুড়িদার সেট, ডিজাইন অনুযায়ী ঘেরে কমবেশি নিয়ে রয়েছে মেয়েদের কুর্তা। ছেলেদের পাঞ্জাবিতে আছে ঢিলা ও আঁটসাঁট ধরন। আরও আছে শিশুদের সালোয়ার-কামিজ সেট, ফ্রক, কুর্তা, ধূতি সেট, পাঞ্জাবি ইত্যাদি। মোটিফের বেলায় আছে জ্যামিতিক, ফুলেল, বলাকা ধরন। রঙের বেলায়, লাল-সাদা, অফ হোয়াইট। কাপড়ের বেলায় এসেছে ভয়েল, সিল্ক, জয়শ্রী সিল্ক ইত্যাদি। স্মার্টেক্সের বসুন্ধরা সিটিতে তিনটি শোরুম রয়েছে। সব আউটলেটেই মূলত সব রকম পোশাক পাওয়া যায়। সেন্ট্রাল ম্যানেজার আশরাফুজ্জামান জানালেন, স্মার্টেক্সের মেগাশপে ফ্যাশন-সচেতন তরুণ-তরুণীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা পোশাকগুলো রাখা হয়েছে। শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সব শ্রেণীর ক্রেতা-ভোক্তার পছন্দ ও চাহিদাকে প্রাধান্য দিয়ে নতুন ডিজাইন করা পোশাকের সমাবেশ থাকছে স্মার্টেক্সের সকল শোরুমে। এসএম স্টাইলস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান স্মার্টেক্স দেশের দ্রুত সম্প্রসারণশীল ফ্যাশন হাউস। এই ফ্যাশন হাউসটি তাদের তৈরিকৃত পণ্যসমূহে বিশেষ কোনো উত্সবে ছাড় না দিলেও সামার ও উইন্টার সিজনে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে। ক্যাশের পাশাপাশি সকল ধরনের ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা রয়েছে এখানে। ক্রয়কৃত পণ্য অব্যবহূত অবস্থায় সর্বোচ্চ ২ মাসের মধ্যে যেকোনো শাখা থেকে পরিবর্তন করা যাবে। এই ফ্যাশন হাউসটিতে বড় ধরনের বা কর্পোরেট বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। এ ধরনের ক্রয়ের জন্য কর্পোরেট অফিসে যোগাযোগ করতে হবে।