২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

অধ্যায়-১০: আমাদের জীবনের তথ্য ১৫৬। অনেক তথ্য অল্প জায়গাতে অথচ সহজে বহনযোগ্য কোন যন্ত্রে ধারণ করা উচিত ? (ক) ডিভিডি (খ) পেনড্রাইভ (গ) সিডি (ঘ) ল্যাপটপ ১৫৭। তথ্যপ্রযুক্তি আমাদের লাঘব করেছে— (ক) বুদ্ধিগত কাজ (খ) কায়িক শ্রম (গ) যাতায়াত (ঘ) কৃষি শ্রম ১৫৮। সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো—- (ক) কৃষি প্রযুক্তি (খ) যাতায়াত প্রযুক্তি (গ) তথ্যপ্রযুক্তি (ঘ) নির্মাণ প্রযুক্তি ১৫৯। তথ্য সংরক্ষণ করা যায় না কোনটিতে ? (ক) কম্পিউটার (খ) লাইব্রেরি (গ) রেডিও (ঘ) আলোকচিত্র ১৬০। বর্তমান পৃথিবী কোনটির ওপর বেশি নির্ভরশীল ? (ক) মোবাইল (খ) ফ্যাক্স (গ) টেলিফোন (ঘ) ইন্টারনেট ১৬১। তথ্যকে ব্যবহার করার ক্ষমতাকে বলা হয়— (ক) শক্তি (খ) কাজ (গ) জ্ঞান (ঘ) তথ্য ১৬২। কোনটি আবিষ্কারের পর মানুষ বই পড়ার সুযোগ পেয়েছে ? (ক) টেলিভিশন (খ) কলস (গ) কম্পিউটার (ঘ) ছাপাখানা ১৬৩। কোন পদ্ধতির সাহায্যে ই-মেইল, ছবি ও ভিডিও পাঠানো যায় ? (ক) এনালগ (খ) ইন্টারনেট (গ) ফ্যাক্স (ঘ) ডিজিটাল ১৬৪। তথ্য বিনিময় করার জন্য কোনটি সবচেয়ে বেশি ব্যবহূত হয় ? (ক) কম্পিউটার নেটওয়ার্ক (খ) মোবাইল (গ) রেডিও (ঘ)টেলিভিশন ১৬৫। কম্পিউটারে মূলত কয়টি অংশ থাকে ? (ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি ১৬৬। ইন্টরনেট ব্যবহার করে আমরা নিচের কোন কাজটি করতে পারি ? (ক) ভিডিও কনফারেন্স (খ) রেলগাড়ি চালনা (গ) বিমান চালানো (ঘ) মোটর গাড়ি চালানো ১৬৭। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি ? (ক) মনিটর (খ) কী-বোর্ড (গ) সিপিইউ (ঘ) মাউস ১৬৮। বিশ্বজুড়ে কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান-প্রদান করার প্রক্রিয়াকে কী বলে ? (ক) ইন্টারনেট (খ) ফ্যাক্স (গ) মোবাইল (ঘ) রিমোট কন্ট্রোল ১৬৯। আধুনিক পৃথিবীকে কী বলা হয় ? (ক) রসায়ন প্রযুক্তির পৃথিবী (খ) জৈব প্রযুক্তির পৃথিবী (গ) তথ্য প্রযুক্তির পৃথিবী (ঘ) কৃষি প্রযুক্তির পৃথিবী ১৭০। কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে তাকে কী বলে ? (ক) কী-বোর্ড (খ) মেমোরি (গ) মাইক্রোপ্রসেসর (ঘ) মনিটর ১৭১। মনে কর, সমুদ্র উপকূলে বায়ুচাপ ভীষণ হ্রাস পেল। এই উপাত্তকে বিশ্লেষণ করে আবহাওয়া বিজ্ঞানীগণ কোন সংবাদ দিবে ? (ক) প্রচন্ড জলোচ্ছ্বাস হবে (খ) প্রচন্ড গরম হবে (গ) ব্যাপক তাপমাত্রা পড়বে (ঘ) অনেক জীবন রক্ষা পাবে ১৭২। তথ্য প্রযুক্তি বলতে যা বোঝায়— (ক) তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া করণ (খ) তথ্যকে ধারণ ও সংরক্ষণ করণ (গ) তথ্য পূণরুদ্ধার ও প্রেরণ করণ (ঘ) ওপরের সবগুলো ১৭৩। মাটির নিচে মজুদ খনিজ সম্পদের তথ্য পেতে তুমি নিচের কোন প্রযুক্তি লাগবে ? (ক) শব্দ তরঙ্গ পাঠিয়ে (খ) চুম্বক (গ) ইন্টারনেট (ঘ) কম্পিউটার অধ্যায়-১১: আবহাওয়া ও জলবায়ু ১৭৪। বায়ুচাপ খুব কমে গেলে কী দেখা যায় ? (ক) ঝড় (খ) বৃষ্টি (গ) তাপ প্রবাহ (ঘ) শৈত্য প্রবাহ ১৭৫। বাংলাদেশে কোনটি প্রতিবছর দেখা যায় ? (ক) বন্যা (খ) ভূমিকম্প (গ) কালবৈশাখী (ঘ) হারিকেন ১৭৬। আবহাওয়া ও জলবায়ুর মূল পার্থক্য কিসে ? (ক) সময়ে (খ) স্থানে (গ) নামে (ঘ) বৈশিষ্ট্যে ১৭৭। কোনো স্থানের বায়ুর তাপমাত্রা, চাপ, আর্দ্রতা ও বায়ু প্রবাহের দৈনন্দিন অবস্থাকে বলে- (ক) জলবায়ু (খ) আবহাওয়া (গ) অমাবস্যা (ঘ) চন্দ্রগ্রহণ ১৭৮। আবহাওয়া ও জলবায়ুর উপাদান কোনগুলো ? (ক) বায়ুর (খ) মহাবিশ্ব (গ) মহাগ্রহ (ঘ) সৌরজগত্ ১৭৯। বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কী পরিবর্তন হয় ? (ক) কমে যায় (খ) বেড়ে যায় (গ) স্থির থাকে (ঘ) কখনো বাড়ে কখনো কমে ১৮০। কীসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থান জানা যায় ? (ক) জলবায়ু (খ) আর্দ্রতা (গ) বৃষ্টিপাত (ঘ) বায়ুচাপ ১৮১। বাংলাদেশের জলবায়ু কীরূপ ? (ক) নাতিশীতোষ্ণ (খ) নয় শীত, নর গরম (গ) উষ্ণ ও ভেজা বা আর্দ্র (ঘ) কোনটিই নয় ১৮২। কোনো জায়গায় রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বায়ুপ্রবাহ-এ অবস্থাগুলো মিলে কী হয় ? (ক) জলবায়ু (খ) আবহাওয়া (গ) বায়ুর আর্দ্রতা (ঘ) জলীয়বাষ্প উত্তর :(১৫৬) খ; (১৫৭) খ; (১৫৮) গ; (১৫৯) গ; (১৬০) ঘ; (১৬১) গ; (১৬২) ঘ; (১৬৩) খ; (১৬৪) ক; (১৬৫) ক; (১৬৬) ক; (১৬৭) গ; (১৬৮) ক; (১৬৯) গ; (১৭০) গ; (১৭১) ক; (১৭২) ঘ; (১৭৩) ক; (১৭৪) ক; (১৭৫) গ; (১৭৬) ক; (১৭৭) খ; (১৭৮) ক; (১৭৯) ক; (১৮০) ঘ; (১৮১) গ; (১৮২) খ;