শিক্ষা সংবাদ

শিক্ষার্থীদের আত্নবিশ্বাস বৃদ্ধিতে ভূমিকা রাখছে স্কাউট

শিশু কিশোর ও যুব সমপ্রদায়ের শারীরিক, মানসিক , আত্মশক্তি ও চেতনা চৈতন্যকে জাগ্রত রাখতে জাতীয় ও আন্ত্মর্জাতিক পর্যায়ে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং এর ভূমিকা অপরিহার্য। সত্, কর্মঠ ও উদ্যোমী মানুষ হিসেবে গড়ে তোলে স্কাউটিং। তাই সরকারও স্কাউটিংকে অনার্স লেভেলের পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করেছে। আর এসব বিবেচনায়ই ‘ক্যামব্রিয়ান’স্কুল এন্ড কলেজ ২০১২ সালে বাংলাদেশ স্কাউটস তথা বিশ্ব স্কাউটসের সদস্য হিসেবে স্কাউট গ্রুপে যোগ দেয়। যদিও ২০১১ সাল থেকেই তারা এই কার্যক্রমের সাথে যুক্ত। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের একমাত্র বৃহত্ প্রতিষ্ঠান যাদের প্রায় ৬ হাজার শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলি সরাসরি স্কাউটিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত। ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের আয়োজনে ৬৬৬ জন শিক্ষক স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স সম্পন্ন করেন। এরই মাঝে ৩১০জন কাব, স্কাউট ও রোভার স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন করে স্ব স্ব দলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রতিটি ক্যাম্পাসে সপ্তাহে একদিন নির্দিষ্ট সময়ে প্যাক মিটিং, ট্রুপ মিটিং ও ক্রু মিটিং এর মাধ্যমে নিয়মিত তাত্বিক এবং ব্যাহারিক ক্লাস পরিচালিত হচ্ছে। স্কাউট গ্রুপের পাশাপাশি ক্যামব্রিয়ান সম্প্রতি গঠন করেছে বিএনসিসি টিম। স্কাউট গ্রুপের মত এই টিমও ব্যস্ত থাকে মাস ব্যাপি বিভিন্ন কার্যক্রমে। যেমনঃ ক্যামব্রিয়ান বিএনসিসি টিম এখন অবস্থান করছে সফিপুর আনসার ক্যাম্পে। সেখানে তারা এখন বিএনসিসির বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষণ নিচ্ছে।