দুর্নীতি :চেক প্রধানমন্ত্রী নেকাসের পদত্যাগ
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২১:১১
দুর্নীতি ও ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে গোয়েন্দাগিরির কেলেঙ্কারিতে ফেঁসে গিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্রা নেকাস। গতকাল সোমবার তার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কথা। নিজ দলের সহযোগীদের চাপে রবিবার পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। দেশটির সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগের সঙ্গে সঙ্গে সরকারেরও পতন ঘটবে।
সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও জনসাধারণের ওপর গোয়েন্দাগিরির অভিযোগে শুক্রবার অভিযুক্ত হন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ইয়ানা নাদিওভা। এরপর থেকেই প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য চাপ সৃষ্টি হতে থাকে। নিজ দল সিভিক ডেমোক্র্যাটিক পার্টির বৈঠকের পর জোট সরকারের অন্য শরীকদের সঙ্গেও বৈঠক করেন তিনি।