সংবাদ কণিকা

বাবার দায়িত্বই শ্রেষ্ঠ চাকরি :ওবামা হোয়াইট হাউসে মেয়েদের নিয়ে বিশ্ব বাবা দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বাবার দায়িত্বই তার কাছে সর্বশ্রেষ্ঠ চাকরি। তিনি বলেন, এ দিনটি বাবাদের মনে করিয়ে দেয় তারা কতটা ভাগ্যবান। বাবা দিবসে তিনি তার দুই মেয়ে এবং স্ত্রীর সাথে হোয়াইট হাউসের ঐ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়। রয়টার্স। যুক্তরাষ্ট্রে দুমুখো বিড়াল যুক্তরাষ্ট্রে বিরল প্রজাতির দুমুখো বিড়ালের সন্ধান পাওয়া গেছে। দেশটির অরিজন অঙ্গরাজ্যের অ্যামিটি এলাকায় মাদি বিড়াল ছানাটির জন্ম হয়েছে। বিড়ালটির দুই মুখে চারটি চোখ এবং দু’টি নাক রয়েছে। তবে শরীরের নিচের অংশের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক। বিড়াল ছানাটি সুস্থ রয়েছে। স্টিফেন ডারকি নামের এক ব্যক্তি বিড়ালটির দায়িত্ব নেন। স্থানীয় এনডব্লিউসিএন এ তথ্য নিশ্চিত করেছে। স্টিফেন বিলাল ছানাটির নাম রেখেছেন ডাউসি। হামদাল্লাহর আল-আকসা মসজিদ পরিদর্শন ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ রবিবার জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত আল-আকসা মসজিদ পরিদর্শন করেছেন। ফিলিস্তিনের কোন প্রধানমন্ত্রী এই প্রথম আল আকসা মসজিদ পরিদশর্ন করলেন। সরকারি বার্তা সংস্থা ওয়াফা এ কথা জানায়। মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা ইহুদিদের পবিত্র স্থান টেম্পল মাউন্ট এলাকায় অবস্থিত। এএফপি।