প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ১৯:২৫
প্রাথমিক গণিত
মো. আব্দুল মান্নান, সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ,ঢাকা
চতুর্থ অধ্যায়: গড় ( অনুঃ ৪)
১। ২১,৪৫,৬০ সংখ্যাগুলোর গড় কত?
ক)২১ খ)৪২ গ)৪৫ ঘ)৬০
উত্তর ঃ খ) ৪২
২.। ২, ৩, ৪, ৫, ৬ এই পাঁচটি সংখ্যার গড় কত?
ক)৩ খ)৪ গ)৫ ঘ)৬
উত্তর ঃ খ) ৪
তিনটি সংখ্যার গড় ১৭। সংখ্যাটি তিনটির সমষ্টি কত?
ক)৩৯ খ)৪৮ গ)৪৫ ঘ)৫১
উত্তর ঃ ক) ৫১
গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলোর অবস্থা কিরূপ হতে হয়?
ক) একই জাতীয় খ)ভিন্ন ভিন্ন
গ) উভয় প্রকার ঘ) কোনটিই নয়
উত্তর ঃ ক) একই জাতীয়
এগারোটি সংখ্যার মধ্যে ছয়টি সংখ্যার গড় ৫৬ এবং শেষের পাঁচটি সংখ্যার গড় ৫৮। সমস্যার সমাধানে প্রথমে কী করতে হবে?
ক) ছয়টি সংখ্যার গড়কে ছয় দ্বারা গুণ করতে হবে
খ) ছয়টি সংখ্যার গড়কে ছয় দ্বারা ভাগ করতে হবে
গ) পাঁচটি সংখ্যার গড়কে ছয় দ্বারা গুণ করতে হবে
ঘ) পাঁচটি সংখ্যার গড়কে ছয় দ্বারা গুণ করতে হবে
উত্তর ঃ ক) ছয়টি সংখ্যার গড়কে ছয় দ্বারা গুণ করতে হবে
আটটি ফিতার গড় মূল্য ৫ টাকা ৭৫ পয়সা হলে, মোট মূল্য নির্ণয়ে কী করতে হবে?
ক) আট থেকে গড় মূল্য বিয়োগ করতে হবে
খ) আট এর সাথে গড় মূল্য যোগ করতে হবে
গ) আটকে গড় মূল্য দ্বারা ভাগ করতে হবে
ঘ) আটকে গড় মূল্য দ্বারা গুণ করতে হবে
উত্তর ঃ ঘ) আট কে গড় মূল্য দ্বারা গুণ করতে হবে
মলি বার্ষিক পরীক্ষায় বাংলায় ৬৮, গণিতে ৯৬, ইংরেজিতে ৮১, বিজ্ঞানে ৭৭ এবং সমাজে ৭৩ নম্বর পেয়েছে। সমস্যাটির গড় নির্ণয় প্রথমে কী করতে হবে?
ক) প্রাপ্ত নম্বরগুলোকে গুণ করতে হবে
খ) প্রাপ্ত নম্বরগুলোর ল.সা.গু. নির্ণয় করতে হবে
গ) প্রাপ্ত নম্বরগুলোকে যোগ করতে হবে
ঘ) প্রাপ্ত নম্বরগুলোকে বিয়োগ করতে হবে
উত্তর ঃ গ) প্রাপ্ত নম্বরগুলোকে যোগ করতে হবে
সংখ্যার গড় দেওয়া থাকলে কীভাবে যোগফল নির্ণয় করবে?
ক) সংখ্যার গড়কে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে
খ) সংখ্যার গড় থেকে সংখ্যা বিয়োগ করতে হবে
গ) সংখ্যার গড় ও সংখ্যা যোগ করতে হবে
ঘ) সংখ্যার গড়কে সংখ্যা দিয়ে গুণ করতে হবে
উত্তর ঃ ঘ) সংখ্যার গড়কে সংখ্যা দিয়ে গুণ করতে হবে
তিনটি ঝুড়িতে ৩০টি আম থাকলে গড়ে প্রত্যেকটি ঝুড়িতে কতটি করে আম থাকে?
ক)৩০ খ)১৫ গ)১০ ঘ)৫
উত্তর ঃ গ) ১০
মিনা, মিঠু, রুনু, রনি ও নীলার বয়স যথাক্রমে ১০, ১২, ১৩, ১১ ও ১৪ বছর। তাদের গড় বয়স কত?
ক)৫ খ)১২ গ)৬০ ঘ)৭৫
উত্তর ঃ খ) ১২
২০১১ সালে জানুয়ারি মাসে ঢাকার গড় বৃষ্টিপাতের পরিমাণ ১২ মি.মি. হলে ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
ক)৩০০ খ) ৩৩৬ গ) ৩৬০ ঘ)৩৭২
উত্তর ঃ ঘ) ৩৭২
সাকিব আল হাসানের ৬টি ম্যাচের প্রাপ্ত রান যথাক্রমে ৪২, ৫০, ৭২, ৮০, ১২ ও ৮ হলে তার রানের গড় কত?
ক) ৪২ খ)৪৪ গ)১২৮ ঘ)২৬৪
উত্তর ঃ খ) ৪৪
টুসি,মিলা, আনিকা, ইভা ও সাবিহার উচ্চতা যথাক্রমে ১২০ সে.মি., ১১৫ সে.মি, ১২৮ সে.মি., ১২২ সে.মি. ও ১১০ সে.মি. হলে, তাদের উচ্চতার গড় কত?
ক) ১১৫ সে.মি. খ)১১৯ সে.মি.
গ) ১২২ সে.মি. ঘ)১২৫ সে.মি.
উত্তর ঃ ১১৯ সে.মি.
অপু ও দীপুর বয়সের সমষ্টি ২২ বছর। দীপুর বয়স ১৩ বছর হলে, অপু দীপুর চেয়ে কত বছরের ছোট ?
ক)১ খ)২ গ)৩ ঘ)৪
উত্তর ঃ ঘ) ৪
বনভোজনে যেতে ৬০ জন লোকের মোট ২৪০০ টাকা ভাড়া দরকার। মাথাপিছু ভাড়া কত টাকা ?
ক)৩০ খ)৪০ গ)৪৫ ঘ)৫৫
উত্তর ঃ খ) ৪০
২২, ৪৬, ৬০, ৭২ এই চারটি সংখ্যার গড় কোনটি?
ক)৪৫ খ) ৫০ গ)৫৫ ঘ)৬০
উত্তর ঃ খ) ৫০
৪৭ সে.মি., ৪৯ সে.মি., ৫৪ সে.মি., ৫২ সে.মি., ৫৩ সে.মি. এর গড় কোনটি হবে ?
ক)৫১ খ)৫৩ গ)৫৫ ঘ)৫৭
উত্তর ঃ ক) ৫১
৩৬৪ টাকা, ৫৪১ টাকা ও ৭৭৫ টাকার গড় নিচের কোনটি?
ক) ৫৬০ টাকা খ)৫৭০ টাকা
গ) ৫৮০ টাকা ঘ)৫৯০ টাকা
উত্তর ঃ ক) ৫৬০ টাকা
মিনা, মিঠু, রুনু, রনি ও নীলার বয়স যথাক্রমে ১০, ১১, ১২, ১৩ ও ১৪ বছর। তাদের গড় বয়স কোনটি?
ক) ১১ বছর খ)১২ বছর
গ)১৩ বছর ঘ)১৪ বছর
উত্তর ঃ খ) ১২ বছর।
৬টি ওয়ানডে ম্যাচের সিরিজে একজন ব্যাটসম্যানের রান যথাক্রমে ২৩, ১২, ৩৭, ৩, ১৪, ১৩। ঐ সিরিজে গড় তার রান কোনটি?
ক)২০ রানখ)২২ রান গ)১৪ রানঘ)১৭ রান
উত্তর ঃ ঘ) ১৭ রান
লিলি বিভিন্ন দামের আটটি ফিতা কিনল। ফিতাগুলোর গড়মূল্য ৫০ টাকা। লিলির ফিতার ক্রয়মূল্য কোনটি?
ক)৩০০ টাকা খ)৪০০ টাকা
গ)৩৫০ টাকা ঘ)৪৫০ টাকা
উত্তর ঃ খ) ৪০০ টাকা
একটি ইউনিয়নের পাঁচটি গ্রামের জনসংখ্যা যথাক্রমে ১৩২৭, ১৮৭২, ২১৮৭, ২৫১৬ এবং ২৯৪৩। গ্রামগুলোর গড় জনসংখ্যা কোনটি হবে?
ক) ২১৬৯ জন খ)২১৮৭ জন
গ) ২২৬৯ জন ঘ)২২৮৭ জন
উত্তর ঃ ক) ২১৬৯ জন