ঢাকায় নারীদের জন্য আউটসোর্সিং সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ২০:২০
বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোগে সম্প্রতি রাজধানীতে নারীদের জন্য ফ্রিল্যান্স আউটসোর্সিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘নারীদের জন্য ফ্রিল্যান্সিং’ শীর্ষক এ কর্মশালায় ফ্রিল্যান্সার হতে ইচ্ছুক ১৫০ জন নারী অংশগ্রহণ করেন। কর্মশালা সঞ্চালনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান। বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসের এ দেশীয় প্রতিনিধি এবং সফল ফ্রিল্যান্সাররা কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালার শুরুতে মার্কেটপ্লেস ইল্যান্স ডটকমের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান নারীদের জন্য ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ারের সম্ভাবনা তুলে ধরেন। আরেক জনপ্রিয় মার্কেপ্লেস ফ্রিল্যান্সার ডটকম বাংলাদেশ প্রতিনিধি নাবিলা খোরশেদ ফ্রিল্যান্সিংয়ে মেয়েদের কাজের ক্ষেত্র তুলে ধরেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে আরও আলোচনা করেন ওডেস্ক অ্যাম্বাসেডর মাহমুদ হাসান সানি, বেসিস সেরা ফ্রিল্যান্সার পুরষ্কারপ্রাপ্ত নারী ফ্রিল্যান্সার ইমরাজিনা খান, এনায়েত হোসেন রাজীব, ফ্রিল্যান্সার মোবারক হোসেন এবং বিডিওএসএন যুগ্ম সম্পাদক জাবেদ মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিওএসএনের কোষাধ্যক্ষ ও জনসংযোগ সমন্বয়ক নুরুন্নবী চৌধুরী হাছিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। www.faceb ook.com/BdOSN ঠিকানায় এ সম্পর্কে আরও তথ্য জানা যাবে।