জেনে নিন

ক্রিপার

কম্পিউটার ভাইরাস নিয়ে ঝামেলায় থাকেন অনেকেই। বিশেষ করে উইন্ডোজ পিসি ব্যবহারকারীদের ভাইরাস নিয়ে ব্যস্ত সময় পার করতে হয়। কম্পিউটারের মতো এই ভাইরাসের ইতিহাসও অনেক পুরোনো। কম্পিউটার ভাইরাস এবং ওয়ার্মগুলোর মধ্যে একদম শুরুর দিককার একটি ভাইরাস হলো ক্রিপার। বিবিএন (বোল্ট, বেরানেক ও নিউম্যান) টেকনোলজির বব থমাস ১৯৭১ সালে তৈরি করেন এই ভাইরাস প্রোগ্রামটি। ভাইরাসটি কোনো কম্পিউটারে প্রবেশ করানো হলে তা নিজেই নিজের প্রতিলিপি তৈরি করতে পারত। কম্পিউটার বিশেষজ্ঞরা একে বিশ্বের প্রথম কম্পিউটার ভাইরাসের স্বীকৃতি দিয়ে থাকেন।