নবীনগরে আওয়ামী লীগ নেতাসহ ৬ জুয়াড়ী আটক
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ২১:২৮
নবীনগর উপজেলা জিনদপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেতা আবুল হোসেনসহ জুয়ার আসর থেকে হাতেনাতে পুলিশ ৬ জুয়াড়িকে গ্রেফতার করে । গতকাল বুধবার পুলিশ তাদের জেলহাজতে প্রেরণ করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন আ’লীগ নেতা আবুল হোসেন, জাহাঙ্গীর আলম, নজুব আলী, মো. আবদু মিয়া, জালাল উদ্দিন, ও রাহাত আলম। ঘটনাস্থল থেকে পুলিশ টাকা, তাস ও জুয়াড়ীদের ব্যবহূত বিভিন্ন জিনিস জব্দ করে।