রূপগঞ্জে বিএনপি যুবদলের সংঘর্ষে আহত ৮
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ২১:৩০
ফুটবল খেলাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও এলাকায় গতকাল বুধবার সকালে উপজেলা বিএনপি ও যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়েছে। আহতদের মধ্যে লিয়াকত হোসেন, বেলায়েত, আজিজুল, মফিজ, শরিফ, রুবেল, শাহিন, সুমনকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।