কাজীপুর আওয়ামী লীগের নতুন কমিটি

কাজীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে আগামী তিন বছরের জন্য কাজীপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলরদের ভোটে মো. শওকত আলী সভাপতি এবং খলিলুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ১৭ জুন আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলন শেষে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করেন।