বিশ্বনাথে ইলিয়াস সংগ্রাম পরিষদের মিছিল-সমাবেশ
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ২১:৩১
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি, সাবেক সংসদ সদস্য, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সোমবার বিশ্বনাথে ‘উপজেলা যুব সংগ্রাম পরিষদের ব্যানারে’ সদরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘বাসিয়া সেতুর’ ওপর সমাবেশে মিলিত হয়।
পরিষদের আহবায়ক আবদুল মোমিন মামুনের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক শামীমুর রহমান রাসেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কছির, ডাক্তার সারোয়ার হোসেইন চেরাগ, যুগ্ম-সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, আবদুল হাই, বিএনপি নেতা মাছুম আহমদ মারুফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।