বেলাইচণ্ডি ইউপির চেয়ারম্যান নির্বাচনের তফশিল ঘোষণা
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ২১:৩২
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচণ্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৮ জুলাই উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। পদটি শূন্য হওয়ার পর থেকেই সাম্ভব্য প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন। গত বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর প্রার্থীদের দোড়ঝাঁপ বেড়ে গেছে। আসন্ন উপ-নির্বাচনে বিএনপি একক প্রার্থী দিতে সক্ষম হলেও আওয়ামী লীগের রয়েছেন তিনজন প্রার্থী। উপজেলা শাখা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ১নং বেলাইচণ্ডি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার গত ১৯ এপ্রিল মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৫ হাজার ১৬৯জন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৫৭৬ জন এবং মহিলা ১২ হাজার ৫৯৩ জন। উপ-নির্বাচনে আগামী ১৮ জুন মনোনয়নপত্র জমা, ১৯ জুন বাছাই, ২৩ জুন প্রত্যাহার ও ৮ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।