তৈরী পোশাক শিল্পের জন্য বেসিস-এর ‘বিজনেস সফটওয়্যার শোকেস’

তৈরী পোশাক শিল্পের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ শীর্ষক সফটওয়্যার প্রদর্শনী। আগামীকাল ২২ জুন ও পরশু ২৩ জুন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাওরান বাজার বিডিবিএল ভবনে বেসিস মিলনায়তনে এ প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে কেবল গার্মেন্টস ও টেক্সটাইলস সফটওয়্যার প্রদর্শন করা হবে। এ আয়োজনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘আসুন, তুলনা করুন এবং বেছে নিন’। বেসিস বছর জুড়ে প্রায় প্রতিমাসেই এ ধরনের আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে। এবারের প্রদর্শনীতে ১২টি বেসিস সদস্য কোম্পানী যারা গার্মেন্টস ও টেক্সটাইলস সফটওয়্যার তৈরি ও বিপনন করে থাকে তারা অংশপ্রহণ করছে। একটি নির্দিষ্ট জায়গায় একই ধরনের সফটওয়ারের তুলনামূলক বৈশিষ্ট্য এবং এর প্রতিযোগিতামূলক মূল্য সম্পর্কে দর্শনার্থীদের সুস্পষ্ট ধারণা দিতেই বেসিসের এই নিয়মিত প্রদর্শনীর আয়োজন। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)-এর সহায়তায় আয়োজিত এ প্রদর্শনীতে এবার স্পন্সর হিসেবে রয়েছে সিসটেক ডিজিটাল লিমিটেড এবং মেট্র্রোনেট বাংলাদেশ লিমিটেড।