স্যামসাংয়ের ক্ষুদ্রতম প্রিন্টার

স্যামসাং ব্র্যান্ডের ক্ষুদ্রতম আকারের এমএল২১৬৫ ডব্লিউ মডেলের প্রিন্টার বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ওয়াই-ফাই এই প্রিন্টারের বড় সুবিধা হচ্ছে স্মার্টফোন, ট্যাবলেট পিসিসহ সব ধরনের ডিভাইস থেকে প্রিন্ট করা যায়। এতে রয়েছে ৩০০ মেগাহার্জ প্রসেসর, ৩২ এমবি মেমোরি, ২টি ডিসপ্লে। এর মাসিক ডিউটি সাইকেল ১০ হাজার পৃষ্ঠা। এতে সব আকারের সব ধরনের কাগজেই প্রিন্ট করা যায়। মূল্য ৯,৫০০ টাকা। ফোন :০১৭১৩৬৫২০২।