সাতকানিয়ায় বিজিবির ৮২তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২১:১০
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা\ গত ২০ জুন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে ৮২তম ব্যাচ রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিওসি, ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম অঞ্চল মেজর জেনারেল সাব্বির আহমদ এনডিসি, পিএসসি। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, পিএসসি, জি এবং বিজিটিসিএন্ডএস এর কমান্ড্যান্ট কর্নেল মুহম্মদ কামরুজ্জামান, পিএসসি, জি প্রধান অতিথির সঙ্গে অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ প্যারেড পরিচালনা করেন প্যারেড কমান্ডার মেজর তানভীর মাহমুদ ও প্যারেড এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. ছোরহাব উদ্দিন।
বিজিবি কুষ্টিয়া সেক্টরে ৮২তম ব্যাচের কুচকাওয়াজ
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা\ মিরপুরস্থ কুষ্টিয়া সেক্টরে ৮২তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ বৃহস্পতিবার সেক্টরের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রবিউল ইবনে কামরুল পিএসসিজি। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ফরিদ উদ্দিন পিএসসিজি, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, ৩২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাজী আরমান হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন, ৩২ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর তারেক, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী ও মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক। রিক্রুটদের শপথ বাক্য পাঠ করান ৩২ বিজিবি’র মেজর লুত্ফুল কবির। প্যারেড পরিচালনা করেন মেজর মোঃ নাহিদুজ্জামান।সৈয়দপুর সেনানিবাসে ৭২তম ব্যাচের কুচকাওয়াজসৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুর ইএমই সেন্টার এন্ড স্কুল, সেনানিবাসে গতকাল বৃহস্পতিবার সকালে ৭২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জসলুল পাশা, এএফডবি¬্লউসি, পিএসসি, কমান্ড্যান্ট, ইএমই সেন্টার এন্ড স্কুল। তিনি ইএমই কোরের অকুতোভয় যে সকল সদস্য ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ও দেশাত্মবোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন এবং নবীন সৈনিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাগত কাজে আত্মনিয়োগ করার উপদেশ দেন। সমরে আমরা শান্তিতে, আমরা সর্বত্র, আমরা দেশের তরে এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে প্রশিক্ষণার্থী সৈনিকদের পথচলার আহ্বান জানান তিনি। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মাহফুজুল হক, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামসহ সামরিক ও বেসামরিক পর্যায়ের উচ্চপদস্থ ও কর্মচারিরা উপস্থিত থেকে কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড উপভোগ করেন। ৭২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে মোট ১৬৫ জন রিক্রুট শপথ গ্রহণ করেন। এর মধ্যে সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় রিক্রুট নত্- ২২৫২৬ রিক্রুট (জিডি) মো. হীরা মিয়াকে প্রধান অতিথি ক্রেষ্ট প্রদান করেন।