গাজীপুরে বিদ্যুত্ চুরির অভিযোগ
আট জনের ৭ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২১:১৪
অবৈধভাবে মিটার টেম্পারিং করে বিদ্যুত্ চুরির অভিযোগে গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বুধবার ৮ জন গ্রাহককে ৭ লাখ ২৪ হাজার ৩৬২ টাকা জরিমানা আদায় করেছে। পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম (টেকনিক্যাল) মোঃ খালেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন। জানা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার বোর্ডবাজারের দক্ষিণ খাইলকুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মিটার টেম্পারিং করে বিদ্যুত্ চুরির অভিযোগে মো. রফিকুল ইসলামকে ১ লাখ ৫৭ হাজার ৬৬৯ টাকা, নাজিমউদ্দিনকে ৯১ হাজার ৯৪৬ টাকা, আব্দুল কাদিরকে ২ লাখ ৫৪ হাজার ৩৫৫ টাকা, আব্দুল জলিলকে ২০ হাজার ৭৪১ টাকা, খলিলুর রহমানকে ২০ হাজার ৭৪১ টাকা, রওশন আলীকে ২০ হাজার ৭৪১ টাকা, তুষার মিয়াকে ২০ হাজার ৭৪১ টাকা ও আলিমউদ্দিনকে ১ লাখ ২৭ হাজার ৪৮২ টাকা জরিমানা করা হয়।